ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আলিসন-কাসেমিরো-দানিলোর ভবিষ্যতও অনিশ্চিত! ব্রাজিলে শুরু হচ্ছে নতুন যুগ


July 30, 2026 6:35 pm
Link Copied!


নেইমার জাতীয় দলকে বিদায় জানানোর ঘোষণার রেশ কাটতে না কাটতেই ব্রাজিল দলে আরও বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কোচ কার্লো আনচেলত্তি। আলিসন বেকার, কাসেমিরো, দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর মতো অভিজ্ঞ তারকাদের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলে নতুন প্রজন্মের দল গড়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। 

আলিসন বেকার, কাসেমিরো, দানিলো এবং অ্যালেক্স সান্দ্রোর মতো ৩৩ বছর বা তার বেশি বয়সী অভিজ্ঞ ফুটবলারদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি সরাসরি বাদ দেওয়ার ঘোষণা না দিলেও স্পষ্ট করেছেন যে, ব্রাজিল এখন নতুন প্রজন্মের দিকে এগোতে চায়, ‘তাদের মধ্যে কেউ কেউ হয়তো এখনও দলে থাকবে। কিন্তু আমাদের নতুন একটি চক্রের দিকে তাকাতে হবে। নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে হবে।’

আনচেলত্তি স্পষ্ট ভাষায় বলেন, ‘একটি অধ্যায় শেষ হওয়ার পথে। তারা দেশের জন্য অসাধারণ অবদান রেখেছে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং আমার ব্যক্তিগতভাবে তাদের প্রতি অনেক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।’

২০২৬ বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের পর ব্রাজিল এখন নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে। আনচেলত্তির অধীনে নরওয়ের কাছে শেষ ষোলোতে হেরে ১৯৯০ সালের পর বিশ্বকাপে সবচেয়ে বাজে ফল করেছে সেলেসাওরা।

এই ব্যর্থতা নিয়ে ইতালিয়ান কোচ বলেছেন, ‘বিশ্বকাপের ফলাফল ভালো হয়নি। এতে সবাই হতাশ এবং আমরাও কষ্ট পেয়েছি। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে হবে। এই দেশে এখনও অনেক প্রতিভাবান ফুটবলার আছে, তাদের নিয়েই উজ্জ্বল ভবিষ্যৎ গড়া সম্ভব।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html