ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নিজের গল্পে সিনেমা নির্মাণ করবেন বাঁধন


August 1, 2026 9:25 am
Link Copied!


ক্যারিয়ারে বেশ লম্বা সময় পার করছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এরমধ্যে নাটক, সিনেমা ও ওটিটিসহ সব মধ্যমে কাজ করার অভিজ্ঞতা আছে তার। তবে এবার শুধু অভিনয় নয়, ক্যামেরার পেছনেও কাজ করতে চান বলে জানান তিনি।

নিজের লেখা গল্পে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘‘অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করতে চাই। আমার নিজের গল্প দিয়ে সিনেমা নির্মাণের ইচ্ছে আছে। গল্প লেখার কাজ চলছে। ভালো একটা সময়ে পরিচালনার কাজটা শুরু করবো।’’

এদিকে খুব শিগগির নতুন একটি সিনেমাতে চুক্তিবদ্ধ হবেন বাঁধন। নির্মাতা ইকবালের ‘গুলশানের চামেলি’ সিনেমাতে কাজ করবেন জানান তিনি। প্রথমবারের মতো বিএফডিসি ঘরনার পরিচালকের সঙ্গে কাজ করছেন তিনি। এই সিনেমাতে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে তাকে।

নতুন সিনেমায় কাজ করা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘‘আমি যে ধরণের সিনেমা কাজ করে আসছি এটা তেমন না। তবে আমি সব ধরণের কাজ করতে চাই এবং কাজের মধ্যে থাকতে চাই। এ সিনেমার মাধ্যমে নতুন অভিজ্ঞতা হবে আশা করছি।’’

শনিবার (১ আগস্ট) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে।

111(1)

বাঁধনকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায়। তার অভিনীত আরও দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হলো–‘মাস্টার’ এবং ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর মধ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বিগ স্ক্রিন প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির স্বীকৃতি পেয়েছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html