ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ব্রাজিলিয়ান রাফিনিয়ার হ্যাট্রিকে বার্সেলোনার গোল বন্যা


September 17, 2026 11:10 am
Link Copied!


বার্সেলোনা আবারও বড় জয় পেয়েছে। এবার রাফিনিয়ার হ্যাট্রিকে উড়িয়ে দিয়েছে লা লিগায় নবাগত রেসিং সান্তানদেরকে।

ক্যাম্প ন্যুয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ম্যাচটি ৭-২ গোলে জিতেছে হ্যান্সি ফ্লিকের দল। দর্শনীয় দুটি গোল করেছেন জোয়াও ক্যান্সেলো। একবার করে জালের দেখা পেয়েছেন গাব্রিয়েল জেসুস ও লামিন ইয়ামাল।

মৌসুমে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে পাঁচটিতেই কমপক্ষে পাঁচটি করে গোল করলো কাতালান ক্লাবটি। এই সাত ম্যাচে তারা মোট গোল করলো ৩৩টি, বিপরীতে তাদের জালে বল গেছে মাত্র সাতবার!

রাফিনিয়া তিন গোল করেছে ২৫, ৪২ ও ৬৭ মিনিটে। এর মধ্যে দুটি গোল এসেছে আবার পেনাল্টি থেকে। অন্য চারটি গোল এসেছে  ৮, ৩৬, ৭৯ ও ৮৯ মিনিটে। 

লিগে ছয় ম্যাচের সবগুলো জিতে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা। ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। লিগে তৃতীয় হারের স্বাদ পাওয়া রেসিং ৭ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html