ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ট্রেন্ডিং ‘ট্যানিং’ কি আসলেই নিরাপদ? যা বলছেন চর্মরোগ বিশেষজ্ঞরা


August 1, 2026 10:55 am
Link Copied!


সামাজিক যোগাযোগমাধ্যমে এখন ‘ট্যানফ্লুয়েন্সার’দের দৌরাত্ম্য। রোদ যখন সবচেয়ে কড়া থাকে, টিকটকে তখন ইউভি ( আলট্রা ভায়োলেট) ইনডেক্স মেপে রোদে পুড়ে তামাটে ত্বক ও ‘ট্যান লাইন’ দেখানোর হিড়িক পড়েছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কৃত্রিমভাবে বা রোদে পুড়ে ত্বক তামাটে করার এই অভ্যাস ত্বকের ক্যানসারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

জামা ডার্মাটোলজি’র এক গবেষণায় দেখা গেছে, ৩৬ শতাংশ নারী ও ২৭ শতাংশ পুরুষ ইচ্ছা করেই রোদে পুড়ে তামাটে হন, যার মধ্যে ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের হার সবচেয়ে বেশি (৫২ শতাংশ)। অনেকে ভুলবশত মনে করেন সামান্য তামাটে হওয়া ত্বকের জন্য নিরাপদ কিংবা সানস্ক্রিন বিষাক্ত।

তবে ফ্লোরিডার চর্মরোগ বিশেষজ্ঞ জ্যাকব বিয়ার ও ওয়াশিংটন ডিসির মারাল স্কেলসি জানান, যেকোনও ধরণের তামাটে হওয়া মানেই ত্বক ইউভি রশ্মির মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়া এবং ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার স্পষ্ট লক্ষণ। অতিরিক্ত ইউভি রশ্মির কারণে ত্বক অকালেই বুড়িয়ে যায়, কোলাজেন ভেঙে যায় এবং ত্বকে বলিরেখা পড়ে। এমনকি রোদের চেয়েও ক্ষতিকর ইনডোর ‘ট্যানিং বেড’, যা ত্বকের ক্যানসারের ঝুঁকি প্রায় তিন গুণ বাড়িয়ে দেয়।

চিকিৎসকদের মতে, ৫ থেকে ১০ মিনিটের হালকা রোদ ভিটামিন ডি এবং মন ভালো রাখার হরমোন বাড়াতে সাহায্য করলেও অতিরিক্ত রোদ ক্ষতিকর। ত্বক সুরক্ষায় প্রতিদিন অন্তত এসপিএফ ৩০ যুক্ত ব্রড-স্পেকট্রাম সানস্ক্রিন ব্যবহার করা, হ্যাট পরা এবং ছায়ায় থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর যারা তামাটে রঙ পছন্দ করেন, তাদের জন্য রোদ বা ট্যানিং বেডের বদলে নিরাপদ বিকল্প হিসেবে সেলফ-ট্যানিং লোশন বা স্প্রে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, যা সাময়িকভাবে ত্বকে ক্ষতিকর রশ্মি ছাড়াই সুন্দর রঙ এনে দেয়।

সূত্র: ওয়াশিংটন পোস্ট





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html