ঢাকাSunday , 2 August 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

২৪-এর ৬ আগস্ট ভাঙচুর করে কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেই আসামি গ্রেফতার


August 2, 2026 3:45 am
Link Copied!


গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

শনিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পরে বিকালে নগরীর শাকতলায় র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।

গ্রেফতার মোয়াজ্জেম হোসেন (৩০) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের তারা মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, মোয়াজ্জেম হোসেন ঢাকার মতিঝিল থানায় দায়ের করা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ওই মামলার বিচার শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে তিনি গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় তিনি অন্যান্য বন্দির সঙ্গে কারাগারের দেয়াল টপকে পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে মামলা করে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

র‍্যাবের ভাষ্য, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়। পালানোর পর থেকে মোয়াজ্জেম শ্রমিকের কাজ করতেন। 

র‍্যাবের অধিনায়ক সাদমান ইবনে আলম বলেন, মোয়াজ্জেম ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আদালতের রায়ের পর তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সংঘটিত দাঙ্গার সময় তিনি পালিয়ে যান এবং এরপর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html