ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনদুপুরে বাস থামিয়ে গুলি চালিয়ে বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুট


August 2, 2026 5:20 pm
Link Copied!


কক্সবাজারের টেকনাফে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস থামিয়ে গুলি ও ছুরিকাঘাত করে বিকাশের দুই কর্মীর কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই কর্মী আহত হয়েছেন।

রবিবার (২ আগস্ট) বেলা পৌনে ২টার দিকে টেকনাফ স্থলবন্দরের পাশে ১৪ নম্বর সেতু এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে এ ঘটনা ঘটে। আহতদের একজন মো. আরমান। তিনি টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং হ্নীলা ও লেদা এলাকার বিকাশের এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারগামী পালকী পরিবহনের একটি বাসে করে বিকাশের দুই কর্মী নগদ টাকা নিয়ে যাচ্ছিলেন। পথে ১৪ নম্বর সেতু এলাকায় একদল অস্ত্রধারী সড়কে ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে। পরে তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং বিকাশ কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় একজনকে ছুরিকাঘাত করে তাদের কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

আহত আরমান বলেন, ‌‘অস্ত্রধারী দলের সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কিনা, তা তদন্ত করে দেখা উচিত। কারণ তারা নগদ টাকা বহন করছেন—এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানলো, তা বোধগম্য নয়। এ ছাড়া গুলি শুরু হওয়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও রহস্যজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।’

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশ কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

টেকনাফ উপজেলার বিকাশ এজেন্টদের ডিস্ট্রিবিউটর আবদুল করিম দাবি করেন, ‘দুই কর্মীর কাছ থেকে গুলি চালিয়ে ৬০ লাখ টাকার বেশি লুট করা হয়েছে। দ্রুত অভিযান চালালে টাকা উদ্ধার সম্ভব হবে। একই সঙ্গে বাসচালককে জিজ্ঞাসাবাদ করাও প্রয়োজন।’

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বিকাশ কর্মীদের কাছ থেকে প্রায় ৫৭ লাখ টাকা লুট হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html