ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভূমি গ্যালারিতে শেষ হলো ২৫ শিল্পীর ‘রেইনস্কেপ’ প্রদর্শনী

UttorbongoBD
August 2, 2026 5:40 pm
Link Copied!


বাংলাদেশের বর্ষার নান্দনিক রূপকে কেন্দ্র করে রাজধানীর লালমাটিয়ার ভূমি গ্যালারিতে আয়োজিত জলরঙের দলীয় চিত্রপ্রদর্শনী ‘রেইনস্কেপ’ শেষ হয়েছে। ১০ জুলাই ২০২৬ উদ্বোধন হওয়া প্রদর্শনীটি ৩১ জুলাই ২০২৬ শেষ হয়। এতে দেশের ২৫ জন শিল্পীর আঁকা মোট ৭৫টি জলরঙের চিত্রকর্ম প্রদর্শিত হয়।

ভূমি গ্যালারিতে শেষ হলো ২৫ শিল্পীর ‘রেইনস্কেপ’ প্রদর্শনী
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী আব্দুল মান্নান ও রঞ্জিত দাস। এ ছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী, শিল্পসমালোচক, শিল্পপ্রেমীসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

ভূমি গ্যালারিতে শেষ হলো ২৫ শিল্পীর ‘রেইনস্কেপ’ প্রদর্শনী
প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন আব্দুল মান্নান, জামাল আহমেদ, রঞ্জিত দাস, রেজাউদ্দিন রবি, রবিউল ইসলাম, তামামুষ ছফা, আমিনুর রহমান, প্রদ্যুৎ ভৌমিক, সুমন বৈদ্য, আল আফির সরকার, রাশেদ কামাল রাসেল, কায়কোবাদ, ওয়ারিয়ার রহমান সানী, সুব্রত চক্রবর্তী তন্ময়, শর্মিলা ঘোষ, কবলে খান, হেলাল শাহ, আনামুল জাহিদ, তামান্না লিজা, কারিউল ইসলাম, ফারিয়াজ ইমরান ও বালক সাহা।

ভূমি গ্যালারিতে শেষ হলো ২৫ শিল্পীর ‘রেইনস্কেপ’ প্রদর্শনী
আয়োজকদের মতে, ‘রেইনস্কেপ’-এর মাধ্যমে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনে বর্ষার গভীর সম্পর্ককে শিল্পের ভাষায় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নতুন প্রজন্মের শিল্পীদের আন্তর্জাতিক শিল্পাঙ্গনে পরিচিত করে তোলার লক্ষ্যও ছিল এই উদ্যোগের।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html