ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

হামের উপসর্গে আরও ৪, ডেঙ্গুতে দু’জনের মৃত্যু

UttorbongoBD
August 2, 2026 9:50 pm
Link Copied!


দেশে ডেঙ্গু ও হামের সংক্রমণ উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে চারজন। এ সময়ে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন এবং হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

রবিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে ২ মৃত্যু, নতুন ভর্তি ৪২৩

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৫৪ জন, ময়মনসিংহে ৩৬ জন, চট্টগ্রামে ৪৯ জন, খুলনায় ৮১ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ১৬ জন, বরিশালে ৫৪ জন এবং সিলেটে চারজন রয়েছেন।

চলতি বছরের ২ আগস্ট পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ১০৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৯৩০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১১৮ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে।

হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১১৩৭

একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।

এ সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১১৫ জন। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৩৭ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৭৪৮ শিশুর এবং নিশ্চিত হামে ৯৬ শিশুর মৃত্যু হয়েছে। ফলে হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জনে।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১২ হাজার ৬২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৮ হাজার ২৮৩ জন।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ৩০ হাজার ৮৩ জনের এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ২৯৫ জনের।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html