ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইন্দোনেশিয়ায় চীনা যুদ্ধজাহাজ, অংশ নেবে যৌথ মহড়ায়


August 3, 2026 6:10 pm
Link Copied!


চীনের গণমুক্তি ফৌজের-পিএলএ নৌবাহিনীর ৮৩তম টাস্ক ফোর্স চার দিনের শুভেচ্ছা সফরে রোববার ইন্দোনেশিয়ার সুরাবায়ার তানজুং পেরাক বন্দরে পৌঁছেছে।

সফরকালে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনীর সদস্যরা একে অপরের যুদ্ধজাহাজ পরিদর্শনের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমে অংশ নেবেন। এ ছাড়া টাস্ক ফোর্সের পক্ষ থেকে যুদ্ধজাহাজে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে এবং বাসিন্দা ও ইন্দোনেশিয়ায় বসবাসরত চীনা সম্প্রদায়ের সদস্যদের জন্য জাহাজগুলো উন্মুক্ত রাখা হবে।

টাস্ক ফোর্সের ক্যাডেট কুও পাইসিয়ং বলেন, ‘বিদেশের বন্দরে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেছেন যে, একটি যুদ্ধজাহাজ শুধু দেশের ভাসমান ভূখণ্ডই নয়, শান্তি ও বন্ধুত্বের বার্তা বহনকারী একটি সেতুও। এই সফর তার পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি চীনা নৌবাহিনীর উন্মুক্ত ও সহযোগিতামূলক মনোভাবকে কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে।’

জাহাজ পরিদর্শনে আসা শিক্ষার্থী চেন সিংচুও বলেন, প্রথমবার নৌবাহিনীর যুদ্ধজাহাজে উঠে তিনি গর্বিত বোধ করেছেন এবং দেশের সক্ষমতায় মুগ্ধ।

এই শুভেচ্ছা সফর শেষে চীন ও ইন্দোনেশিয়ার নৌবাহিনী যৌথ সামুদ্রিক মহড়ায় অংশ নেবে।

সূত্র: সিএমজি

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html