ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মাত্র ৭ বছর বয়সে ৯০৪টি বই নিয়ে গড়লেন শিশুদের জন্য এক অনন্য লাইব্রেরি

UttorbongoBD
August 3, 2026 6:45 pm
Link Copied!


বই পড়তে ভালোবাসা অনেক শিশুরই থাকে। কিন্তু খুব কম বয়সেই সেই ভালোবাসাকে অন্যদের অনুপ্রেরণায় পরিণত করতে পারে কেউ কেউ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যালেব স্টুয়ার্ট তেমনই এক শিশু।

মাত্র ৩ বছর ৩০৭ দিন বয়সে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ মোটিভেশনাল স্পিকার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। তার প্রথম বক্তৃতা হয়েছিল ফ্লোরিডার টালাহাসির একটি গির্জায়। সেখানে তিনি আত্মবিশ্বাস ও নিজের ওপর বিশ্বাস রাখার গুরুত্ব নিয়ে কথা বলেন। বক্তৃতা শেষে উপস্থিত সবাই দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান।

মাত্র ৭ বছর বয়সে ৯০৪টি বই নিয়ে গড়লেন শিশুদের জন্য এক অনন্য লাইব্রেরি
ক্যালেবের পড়াশোনার শুরু খুব ছোট বয়সেই। মাত্র দুই বছর বয়সে তিনি পড়তে শেখেন। বইয়ের প্রতি তার আগ্রহ এতটাই ছিল যে সবাই তাকে ডাকতে শুরু করে ‘মাস্টার অব রিডিং’ নামে। অবসর পেলেই তিনি বই পড়তেন। এভাবেই শব্দভান্ডার, জ্ঞান ও আত্মবিশ্বাস গড়ে ওঠে তার।

সাত বছর বয়সের মধ্যে ক্যালেবের ব্যক্তিগত সংগ্রহে প্রায় ৯০৪টি বই জমে যায়। পরে তিনি সিদ্ধান্ত নেন, এই বইগুলো অন্য শিশুদেরও কাজে লাগবে। তাই নিজের সংগ্রহের বই দিয়ে গড়ে তোলেন ‘মাস্টার ক্যালেবস ডিসকভারি লাইব্রেরি’ নামে একটি অলাভজনক ভ্রাম্যমাণ গ্রন্থাগার। এখান থেকে বই পেয়ে অনেক শিশু পড়ার সুযোগ পায়।

মাত্র ৭ বছর বয়সে ৯০৪টি বই নিয়ে গড়লেন শিশুদের জন্য এক অনন্য লাইব্রেরি
ক্যালেবের এই উদ্যোগে তার পরিবারও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বাবা-মা, দাদি এবং পরিবারের অন্য সদস্যরা তাকে সব সময় উৎসাহ দিয়েছেন। বাড়িতেই তার পড়াশোনার ব্যবস্থা করা হয়েছে, যাতে নিজের গতিতে শেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও সময় দিতে পারেন।

ভবিষ্যতে ক্যালেব একজন শিক্ষক হতে চান। নিজের একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্নও দেখেন। পাশাপাশি মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ চালিয়ে যেতে চান। একদিন হাজারো দর্শকের সামনে একটি বড় স্টেডিয়ামে বক্তব্য দেওয়াও তার স্বপ্ন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html