ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না’, নাহিদকে উদ্দেশ করে রাশেদ


August 4, 2026 12:20 pm
Link Copied!


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ‘ভাইয়ারা, জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না! আপনাদের ১৮ মাসের ইতিহাস জনগণ ভুলে যায়নি!’

মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

তিনি সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানের কথা তুলে ধরে বলেন, ‘আপনারা এখন ৫ মাসের সরকারের দোষ দিচ্ছেন, আপনারা প্রায় ২ বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে পাওয়ার ছিল, ডা. ইউনূসের হাতে পাওয়ার ছিল, তখন বিচার করেন নাই কেন? আমাদের খোঁজ নেন নাই কেন?  মাতুয়াইলে ১৭ জন শহীদের কবর, সেখানে একদিনের জন্য যান নাই কেন? একজন শহীদের বাবা এভাবেই বলছিলেন জুলাই বিক্রেতাদের! এরপর সবাই তাকে থামানোর জন্য চলে আসে! কারণ মঞ্চে বসা জুলাই বিক্রেতাদের মুখ কালা হয়ে যাচ্ছিলো…’।

তিনি আরও বলেন, ‘জুলাই বিক্রেতারা জনগণকে বোকা মনে করে! একবার কল্পনা করলো না যে, জনগণ কেন তাদের প্রত্যাখ্যান করলো? তাদের কারণে নাকি প্রধানমন্ত্রী বা মন্ত্রী হওয়ার সুযোগ হয়েছে! তারাই যদি এতো শক্তিশালী হয়, নেপালের তরুণদের মতো তাদেরই তো ক্ষমতায় যাওয়ার কথা। কিন্তু  ক্ষমতা তো দূরে থাক, সংসদীয় রাজনীতি টিকিয়ে রাখতে নাকি জামায়াতের কোলে উঠতে হয়েছে।’

আগে একবার এনসিপি নেতা নাহিদ ইসলাম বলছিলেন, ‘আর যাই করি, জামায়াতের সঙ্গে জোট করবো না! জামায়াতে নেতৃত্বকে এদেশের মানুষ গ্রহণ করবে না!’ সেই কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, ‘অথচ নাহিদ ইসলাম নিজেই জামায়াতের আমিরের নেতৃত্বকে গ্রহণ করেছে!’

অন্তর্বর্তী সরকারের সময়ের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘আপনারা কেমন, আমরা তো জানি! বিএনপির ১০ ভাগের ১ ভাগ ক্ষমতা থাকলে তো আমাদের দেশে থাকতে দিতেন না! ১৮ মাসের অহংকার ও মানুষকে অবমূল্যায়ন করার খেসারত আপনাদের এভাবেই দিতে হবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html