ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ভুট্টাক্ষেতে জুয়ার আসরে পুলিশ কনস্টেবল, ধরে থানায় দিলো স্থানীয়রা


August 4, 2026 12:25 pm
Link Copied!


মানিকগঞ্জ সদর উপজেলার একটি ভুট্টাক্ষেতে জুয়া খেলার সময় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। পরে তাদের সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সোমবার (৩ আগস্ট) দুপুরে দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

একই সঙ্গে অভিযুক্ত পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। রবিবার (২ আগস্ট) বিকালে সদর উপজেলার বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্য তারেক মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি থানার টহল গাড়ির চালক বলেও জানা গেছে। তার সঙ্গে আরও দুজনকে আটক করা হয়। তারা হলেন পাবনা জেলার বেড়া উপজেলার চর কল্যানপুর গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে ফরহাদ এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে রুহুল।

স্থানীয়দের অভিযোগ, বাসুদেবপুর গ্রামের একটি ভুট্টাক্ষেতে কনস্টেবলসহ মোট ছয়জন জুয়া খেলছিলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করার চেষ্টা করলে তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে কনস্টেবলসহ তিনজনকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘‘আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত, পুলিশ লাইনে সংযুক্তিসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html