ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বুধবার ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


August 4, 2026 1:05 pm
Link Copied!


‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামীকাল বুধবার (৫ আগস্ট)। এদিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

মন্ত্রী জানান, সকাল ৯টায় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে জুলাই জাদুঘর জুলাই স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর ফলক উন্মোচন শেষে একটি আলোচনা সভা আছে। এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

তিনি আরও জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর নির্দিষ্ট সময়ের পর জাদুঘর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমাদের জাদুঘর পরিচালনার একটা পর্ষদ আছে। সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ-আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেবো। দুর্নীতির কোনও কিছু আছে কিনা, থাকলে একজনকে অভিযোগ দিতে হবে… সেই অভিযোগটার ওপরে তদন্ত হয় এবং তদন্ত কমিটি হয়। আর মন্ত্রণালয়ে যদি কারো অভিযোগ থাকে বা তদন্ত থাকে, সেটা আমরা আভ্যন্তরীণ একটা তদন্ত করতে পারি। কিন্তু আইনগত তদন্ত অভিযোগ থাকতে হবে। তাহলে আমরা দুদকে দেবো, ক্রিমিনাল অফেন্স আমরা ক্রিমিনাল কেসে দেবো।’ 

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html