ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সাহিত্য পুরস্কার পেলেন র‍্যাপার ওমর মুসা

UttorbongoBD
August 5, 2026 4:15 pm
Link Copied!


অস্ট্রেলিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ‘মাইলস ফ্র্যাঙ্কলিন সাহিত্য পুরস্কার ২০২৬’ জিতেছেন ঔপন্যাসিক, কবি ও র‌্যাপার ওমর মুসা। তার উপন্যাস ‘ফিয়ার্সল্যান্ড’ এ বছরের সেরা গ্রন্থ হিসেবে নির্বাচিত হয়েছে। পুরস্কারের অর্থমূল্য ৬০ হাজার অস্ট্রেলীয় ডলার।

মাইলস ফ্র্যাঙ্কলিনের বিচারকেরা উপন্যাসটিকে ‘ট্যুর ডি ফোর্স’ বলে অভিহিত করেছেন। তাদের মতে, বইটি মালয় গল্প বলার ঐতিহ্যকে নতুন অস্ট্রেলীয় ভাষাভঙ্গিতে রূপ দিয়েছে।

‘ফিয়ার্সল্যান্ড’ দুই ভাইবোন রোজ ও হারুনকে ঘিরে রচিত। সিডনি ও লস অ্যাঞ্জেলেসে দীর্ঘদিন থাকার পর তারা মালয়েশিয়ার বোর্নিও দ্বীপে ফিরে আসে। সেখানে তাদের প্রয়াত বাবা ইউসুফের রেখে যাওয়া উত্তরাধিকার ও পাম অয়েল শিল্প, দুর্নীতি, বন উজাড়, ক্ষমতা ও ঔপনিবেশিক ইতিহাসের মুখোমুখি হতে হয়।

মালয়েশীয় বোর্নিও থেকে আসা পরিবারের সন্তান ওমর মুসা জানান, উপন্যাসটি লিখতে ও পুনর্লিখতে তার ছয় বছর সময় লেগেছে। পাঠকের হাতে পৌঁছানো সংস্করণটি বইটির ২১তম খসড়া।

ঔপন্যাসিক, কবি ও র‌্যাপার ওমর মুসা।

গবেষণার জন্য তিনি বোর্নিওর কোটা কিনাবালুতে অবস্থান করেন। স্থানীয় মানুষ ও পাম অয়েল বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে উপন্যাসের উপাদান সংগ্রহ করেন। তার ভাষায়, এই কাজ তাকে নিজের শিকড় ও বিশেষাধিকার সম্পর্কে নতুন উপলব্ধি দিয়েছে।

মুসা বলেন, বোর্নিও নিয়ে প্রকৃতি, পরিবেশ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধভিত্তিক অনেক বই থাকলেও পাম অয়েল শিল্প ও বন উজাড়ের বাস্তবতা নিয়ে কথাসাহিত্য খুব কম। সেই শূন্যতা পূরণের চেষ্টা করেছেন তিনি।

লেখালেখির সময় তার ব্যক্তিগত জীবনেও বড় পরিবর্তন আসে। এ সময়ে তিনি মাদকাসক্তি থেকে মুক্ত হন, বিয়ে করেন এবং একই সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুকে হারানোর শোকের মধ্য দিয়ে যান। তার মতে, এই অভিজ্ঞতা উপন্যাসে শোকের অনুভূতিকে আরও গভীর করেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html