ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর


August 5, 2026 10:40 pm
Link Copied!


বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি- সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৫ আগস্ট (বুধবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

কঠিন বিপদে যুক্তরাষ্ট্র, থাড ইন্টারসেপ্টরের মজুত প্রায় শেষ; হরমুজ চুক্তি বিলম্বের জন্য যুক্তরাষ্ট্রকে দুষলো ইরান; রাশিয়ার আরও বড় হামলা, এক রাতেই রক্তস্রোত কিয়েভে; ওমানের সঙ্গে চুক্তি হলেও খুলবে না হরমুজ প্রণালি: ইরান; নবজাতককে স্বর্ণের আংটি, কনেকে রেশমি শাড়ি: বিজয়ের প্রথম বাজেটে আছে আরও চমক; শিশু ধর্ষণের অভিযোগে যুক্তরাজ্যে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তানের সাবেক এক মন্ত্রী- এই খবরগুলো নিয়ে সাজানো হয়েছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদগুলোর এই সংকলন। 

 

ইরানের সঙ্গে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের থাড (টিএইচএএডি) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রায় ৮০ শতাংশ ইন্টারসেপ্টর ব্যবহার হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এর আগে রয়টার্স ও সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের সঙ্গে যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র তার দূরপাল্লার নির্ভুল ক্ষেপণাস্ত্রের বৈশ্বিক মজুতের প্রায় সবই ব্যবহার করেছে।

 

ওমানের সঙ্গে হরমুজ প্রণালি-সংক্রান্ত চুক্তি বিলম্বিত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ও সামরিক হামলার হুমকিকে দায়ী করেছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। ইরানের বার্তা সংস্থা সেপাহ নিউজ এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি বিলম্বিত হওয়ার প্রধান কারণ যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি।

 

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ হামলায় অন্তত ১৪ জন নিহত এবং আরও অন্তত ২২ জন আহত হয়েছেন। চলতি বছরে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলা বলে জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

 

ওমানের সঙ্গে ভবিষ্যৎ নৌ-চলাচল নিয়ে কোনও সমঝোতা হলেও কৌশলগত হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। সংশ্লিষ্ট এক অভিজ্ঞ সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

 

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন সরকার বুধবার তাদের প্রথম বাজেট ঘোষণা করেছে। টিভিকে সরকারের এই বাজেটে নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১ হাজার কোটি রুপিরও বেশি বরাদ্দ রাখা হয়েছে। বাজেট ঘোষণার উল্লেখযোগ্য পদক্ষেপের মধ্যে রয়েছে কনেদের জন্য ৮ গ্রাম ওজনের স্বর্ণের মুদ্রা ও রেশমি শাড়ি, সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকদের ১ গ্রামের স্বর্ণের আংটি এবং সুবিধাপ্রাপ্ত নারীদের বিনামূল্যে দুগ্ধজাত গাভী প্রদান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

 

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে ১৯৯০-এর দশকে অপ্রাপ্তবয়স্ক ও অসহায় শিশুদের যৌন নির্যাতন ও পাচারের অভিযোগে পাকিস্তানের সাবেক এক প্রতিমন্ত্রীকে গ্রেফতার করেছিল ব্রিটিশ পুলিশ। গ্রেফতার হওয়া এই রাজনীতিকের নাম রুখসার আহমেদ (৬২)। তিনি দেশটির ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) রাজনীতিতে জড়িত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল থেকে গত সপ্তাহে আজাদ জম্মু ও কাশ্মীরের আইনসভার সদস্য (এমপি) হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের অসুন্ধানে এসব তথ্য উঠে এসেছে।

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html