ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

জিএম নর্মের থেকে দুই জয় দূরে: সার্বিয়ায় শীর্ষে বাংলাদেশের তাহসিন 


August 6, 2026 10:45 am
Link Copied!


সার্বিয়ার পোজারেভাচ শহরে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করে যৌথভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশের তরুণ ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। সপ্তম রাউন্ডের খেলায় ভারতের আন্তর্জাতিক মাস্টার আকাশ সারাধচন্দ্রকে হারিয়ে এই সাফল্য অর্জন করেন তিনি। 

সাত রাউন্ড শেষে তাহসিনের সংগৃহীত পয়েন্ট ৫। আন্তর্জাতিক এই আসরে কাঙ্ক্ষিত গ্র্যান্ডমাস্টার (জিএম) নর্ম অর্জন করতে হলে টুর্নামেন্টের বাকি থাকা শেষ দুই রাউন্ডের দুটিতেই জয় পেতে হবে তাকে। প্রতিযোগিতা জুড়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত খেলার সুবাদে তাহসিন ইতোমধ্যে নিজের ঝুলিতে যোগ করেছেন ৪৫ রেটিং পয়েন্ট। 

এর আগে পঞ্চম রাউন্ডে আয়োজক সার্বিয়ার আন্তর্জাতিক মাস্টার কিরিল কুকিনকে পরাজিত করার পর ষষ্ঠ রাউন্ডে বুলগেরিয়ার শক্তিশালী গ্র্যান্ডমাস্টার নিকোলাস মোমচিলের বিপক্ষে ড্র তুলে নেন তাহসিন। ষষ্ঠ রাউন্ড শেষে ৪ পয়েন্ট নিয়ে তিনি যৌথভাবে দ্বিতীয় স্থানে অবস্থান করছিলেন।

৩১ জুলাই শুরু হওয়া এই রাউন্ড-রবিন লিগভিত্তিক টুর্নামেন্টে সূচনাটাও দুর্দান্ত করেছিলেন এই উদীয়মান দাবাড়ু। প্রথম রাউন্ডে ভারতের ফিদে মাস্টার আরাভ সারবালিয়াকে হারিয়ে শুভসূচনা করেন তিনি। এরপর একে একে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ রাউন্ডে যথাক্রমে সার্বিয়ার গ্র্যান্ডমাস্টার আন্দ্রেই শারিয়াজদানভ, উজবেকিস্তানের আন্তর্জাতিক মাস্টার সায়েদালিভ সাইদআকবার এবং রাশিয়ার ফিদে মাস্টার কারপেনকো এন্টনের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করেন। 

বাংলাদেশ, সার্বিয়া, ভারত, বুলগেরিয়া, রাশিয়া ও উজবেকিস্তানের মোট ১০ জন শীর্ষ দাবাড়ু এই সম্মানজনক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন ৩ জন গ্র্যান্ডমাস্টার, ৩ জন আন্তর্জাতিক মাস্টার এবং ৪ জন ফিদে মাস্টার।  





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html