ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আমির খানের কালজয়ী শত্রু ‘গজনী’ ও অনুগত ‘দেবা’ মারা গেছেন 


August 6, 2026 10:55 am
Link Copied!


আমির খানের ব্লকবাস্টার ছবি ‘গজনী’-র কুখ্যাত ভিলেন এবং ‘লগান’-এর প্রিয় মুখ প্রদীপ রাওয়াত আর নেই। দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। 

সোশ্যাল মিডিয়ায় তার প্রয়াণের খবরটি নিশ্চিত করেন ‘লগান’ ছবিতে তার সহ-অভিনেতা যশপাল শর্মা। শোক প্রকাশ করে যশপাল শর্মা লেখেন, “প্রদীপ রাওয়াত, আমাদের ‘গজনী’ এবং ‘লগান’-এর দেবা… আর নেই। ওর আত্মার শান্তি কামনা করি।” 

বিআর চোপড়ার ঐতিহাসিক টিভি সিরিয়াল ‘মহাভারত’-এ ‘অশ্বত্থামা’ চরিত্রে অসাধারণ অভিনয় করে প্রথম জনপ্রিয়তার শীর্ষে ওঠেন প্রদীপ রাওয়াত। পরবর্তীতে ‘তাহকিকাত’, ‘চন্দ্রকান্তা’ এবং ‘যুগ’-এর মতো একাধিক কালজয়ী ছোটপর্দার ধারাবাহিকে নিজের অভিনয়ের ছাপ রাখেন তিনি।

তবে রূপালী পর্দায় তিনি সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে আছেন খলনায়ক হিসেবে। হিন্দি ও দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় রাজত্ব করেছেন তিনি। ১৯৯০ থেকে ২০০০-এর দশকে ‘মেরি জং’, ‘সরফরোশ’, ‘লগান’, ‘দ্য হিরো: স্টোরি অফ আ স্পাই’ এবং ২০০৮ সালের ব্লকবাস্টার ‘গজনী’ ছবিতে মূল ভিলেনের চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে ভীতির সঞ্চার করেছিল। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ছাবা’ ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে তাকে।

তার এই হঠাৎ প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে। বহু তারকা ও ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে এই বহুমুখী অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html