ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন চাপ উপেক্ষা করে আইসিসির পাশে থাকার ঘোষণা কানাডার প্রধানমন্ত্রীর


August 6, 2026 3:15 pm
Link Copied!


আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতি কানাডার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র মিত্র দেশগুলোকে আইসিসির সদস্যপদ ও অর্থায়ন থেকে সরে আসতে চাপ দিলেও কানাডা আদালতটির প্রতি সমর্থন অব্যাহত রাখবে।

মার্ক কার্নি বলেন, কানাডা আন্তর্জাতিক অপরাধ আদালতের একজন গর্বিত সদস্য। আমরা অর্থায়নের মাধ্যমে এটিকে সমর্থন করি। জনবলের মাধ্যমে সমর্থন করি। আমাদের মূল্যবোধ দিয়ে সমর্থন করি। আমাদের কর্মকাণ্ড দিয়েও সমর্থন করি। আমরা ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো।

তিনি বলেন, বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়ার সঙ্গে সঙ্গে আইসিসির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

গাজায় গণহত্যার যুদ্ধ-সংক্রান্ত অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকেই আদালতটির তীব্র সমালোচনা করে আসছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র নিজে রোম সনদের স্বাক্ষরকারী পক্ষ নয়, যার মাধ্যমে আইসিসি গঠিত হয়েছিল।

এর আগে ২০২৪ সালে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা আইসিসির তৎকালীন প্রসিকিউটর করিম খানকে সম্প্রতি অসদাচরণের অভিযোগে বরখাস্ত করা হয়। তাছাড়া ২০২৫ সালের আগস্টে আফগানিস্তানে মার্কিন সেনাদের সঙ্গে সম্পর্কিত একটি মামলার জের ধরে আইসিসির কানাডীয় বিচারক কিম্বার্লি প্রোস্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তিনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার শিকার হওয়া আইসিসির চার কর্মকর্তার মধ্যে একজন ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html