ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম শ্রেণিতে লটারি, প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা

UttorbongoBD
August 6, 2026 7:45 pm
Link Copied!


আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে কোনও ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না। এ ক্ষেত্রে লটারির মাধ্যমে প্রথম শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। তবে প্রাথমিক ও মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে ভর্তিপ্রক্রিয়া পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে করা হবে।

মন্ত্রণালয় আরও জানায়, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৬ শিক্ষাবর্ষে সারা দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তিপ্রক্রিয়া ডিজিটাল লটারির মাধ্যমে অনুষ্ঠিত হয়।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html