ঢাকাThursday , 17 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা


August 9, 2026 5:50 pm
Link Copied!


যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধের জেরে অঞ্চলে অস্থিতিশীলতার মধ্যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের দুই দিন পর সৌদি আরামকোর জাজান তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা।

রবিবার এই হামলার পর সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, শোধনাগারটিতে আগুন লাগলেও কোনও হতাহতের ঘটনা ছাড়াই তা নিভিয়ে ফেলা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি সামাল দিচ্ছে বলে জানানো হলেও হামলার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। তবে হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দেওয়া পোস্টে জানান, তারা ড্রোন ব্যবহার করে এই শোধনাগারে হামলা চালিয়েছেন।

পৃথক এক বিবৃতিতে সারি জানান, হুথিরা লোহিত সাগরের ইয়েমেনি বন্দরনগরী মোখাতেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তারা ওই এলাকায় থাকা সৌদি সেনা ও অস্ত্রের ডিপো লক্ষ্য করে হামলা চালায়। ইয়েমেনি সরকারি সূত্র জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বাণিজ্যিক জেটি ও গুদামের দিকে ধেয়ে আসা ড্রোনগুলো প্রতিহত করেছে। তবে ইয়েমেনে এ ধরনের হামলার বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত সৌদি নেতৃত্বাধীন জোটের সমর্থিত এডেন সরকার সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা মোখা বন্দরটি এর আগে গত ২৭ জুলাই হুথি হামলার শিকার হয়েছিল। আইআইআর কনসালটেন্সির তথ্য অনুযায়ী, সেই হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় জাজান শোধনাগারটি বন্ধ রাখা হয়েছিল।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি প্রক্রিয়ার শর্ত নিয়ে আলোচনার মধ্যে সৌদি আরবের বিরুদ্ধে গত মাসে লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণা করে হুথিরা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও তার মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার সুন্নিপ্রধান তিন দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে। ন্যাটোর ধাঁচে তৈরি এই চুক্তিতে যেকোনও একটি দেশের ওপর আক্রমণকে তিন দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করার কথা বলা হয়েছে।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট করেছেন যে, এই চুক্তি ইরান বা অন্য কোনও দেশের বিরুদ্ধে নয়, বরং এটি একটি সাধারণ যৌথ নিরাপত্তা অঙ্গীকার। তবে সাম্প্রতিক হুথি হামলার জবাবে পাকিস্তান বা তুরস্ক কীভাবে সৌদি আরবকে সহায়তা করবে তা যৌথ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।

সূত্র: রয়টার্স





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html