ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে, এক গ্রামেরই চার জন


August 10, 2026 5:05 am
Link Copied!


সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকার একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর মৃত্যু হয়েছে। সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান।

নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার বিশা ইউনিয়নের ডুবাই গ্রামের মৃত বাদলের ছেলে সুমন (৩৫) ও একই গ্রামের চঞ্চলের ছেলে হাসিবুল হাসান শুভ (২৭), কালিকাপুর ইউনিয়নের গন্ডগোহালি গ্রামের মৃত গুফফার প্রামাণিকের ছেলে মোহন প্রামাণিক (৪২) ও সুমন প্রামাণিক, একই গ্রামের জাননার ছেলে রুবেল হোসেন (৩০) ও ফজলুর প্রামাণিকের ছেলে কলি প্রামাণিক (৩৫) এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল (৩৮)।

স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে সৌদি আরবে গিয়ে রিয়াদের মানফুয়া এলাকার ওই সোফা তৈরির কারখানায় কাজ করছিলেন তারা। রবিবার (৯ আগস্ট) দুপুরে ওই কারখানায় আগুন লেগে ওই ১৭ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে আত্রাই উপজেলার সাত প্রবাসী।

উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে আত্রাই উপজেলার সাত জন রয়েছেন। নিহতের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের চার জন, ডুবাই গ্রামের দুই জন এবং পারকাসুন্দা গ্রামের একজন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html