ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চোখের পলকে তীব্র স্রোতে ভেসে গেলো লোহার সেতু


August 10, 2026 9:25 pm
Link Copied!


ভারী বৃষ্টির পর পাহাড়ি নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে প্রবল তোড়ে ভেসে গেছে একটি বিশাল সেতু। ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলার নীতি উপত্যকা এলাকায় ঘটে যাওয়া এই ভয়াবহ দৃশ্যের একটি ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, কাদা ও পানির মিশ্রণে তৈরি এক ত্বরিত স্রোত নদী দিয়ে প্রবল বেগে নেমে এসে সজোরে আঘাত করে ধাতব সেতুটিতে। পানির সেই প্রচণ্ড শক্তির মুখে নিমেষের মধ্যেই গোড়া থেকে উপড়ে গিয়ে নদীর পাড়ের দিকে ভেসে যায় আস্ত সেতুটি। একই সময়ে নদীর কোল ঘেঁষে যাওয়া একটি ট্রাক ও একটি এসইউভি গাড়িকে ঠিক শেষ মুহূর্তে দিক বদলে বিপর্যয়ের হাত থেকে বেঁচে ফিরতে দেখা যায় ওই ভিডিওতে।

সেতুটি ধ্বংস হয়ে যাওয়ায় মূল শহরের সঙ্গে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসন আপাতত ওই অঞ্চলে সাধারণ মানুষকে যাতায়াত না করার অনুরোধ জানিয়েছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সব সফর স্থগিত রাখতে বলেছে। পাশাপাশি নদীর পানির স্তর আরও বাড়ার ঝুঁকি থাকায় তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ড দুর্যোগ ব্যবস্থাপনা ও পুনর্বাসন সচিব বিনোদ কুমার সুমন জানান, রবিবার রাত থেকে টানা বৃষ্টি চলছে। বিশেষ করে দেরাদুন, বাগেশ্বর, নৈনিতাল ও চম্পাবত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও জানান, পুরো রাজ্যজুড়েই বিরামহীন বৃষ্টি বজায় থাকবে। ধসপ্রবণ এলাকাগুলোতে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে সাধারণ মানুষকে এমন পরিস্থিতিতে করণীয় সম্পর্কে সচেতন করছে প্রশাসন।

সূত্র: এনডিটিভি





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html