ঢাকাWednesday , 29 July 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

UttorbongoBD
June 9, 2026 9:20 pm
Link Copied!


সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজাভোগ শেষে সাত বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল ইমিগ্রেশন চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং উভয় দেশের পুলিশের উপস্থিতিতে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. বজলুর রশিদ।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, ফেরত আসা এসব বাংলাদেশি বিভিন্ন সময় গোয়াইনঘাট সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। পরে অনুপ্রবেশের দায়ে ভারতীয় পুলিশ তাদের আটক করে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপরে ভারতের মেঘালয় রাজ্যের শিলং ডিস্ট্রিক্ট কারাগারে দীর্ঘ মেয়াদে সাজাভোগ শেষে বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষ করে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের ফেরত পাঠায়।

ফেরত আসা ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জের সদর থানার নইগাঙ থানার মো. সাদির মিয়ার ছেলে মো. মুহিবুর রহমান ও আব্দুল কুদ্দুছ, টুকের বাজার গ্রামের মৃত শওকত আলীর ছেলে মানিক আহমেদ, চানপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে মো. সুহেল আহমেদ, বনগাঁও গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. আল আমিন, শাল্লা থানার শ্রীহাই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদশাহ মিয়া এবং গোয়াইনঘাট উপজেলার সংগ্রামপুঞ্জি এলাকার পুহস্টার ডেখারের ছেলে রেস্টলি ব্লাহ।

তামাবিল ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই মো. বজলুর রশিদ বলেন, ‘বিজিবি, বিএসএফ ও উভয় দেশের পুলিশের উপস্থিতিতে সাত বাংলাদেশিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রহণ করা হয়েছে। পরে তাদের নিজ নিজ স্বজনের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।’





Source link

×

FIFA World Cup Live

FIFA World Cup সরাসরি দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html