ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

১০৫ কোটি রুপির সম্পদ, ইমরান হাশমির বিলাসবহুল জীবনযাপন


August 11, 2026 7:15 pm
Link Copied!


বলিউড অভিনেতা ইমরান হাশমিকে আগামীতে দেখা যাবে ‘আওরাপান ২’ সিনেমায়। ২০০৭ সালের ‘আওরাপান’-এর এই সিক্যুয়েলে তিনি আবারও শিবম পণ্ডিত চরিত্রে অভিনয় করছেন। নিতিন কক্করের পরিচালনায় সিনেমাটি ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ইমরান হাশমি ক্যারিয়ারের শুরুতে নির্দিষ্ট ইমেজের গণ্ডি পেরিয়ে নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠিত করেছেন। তার সঙ্গে ‘সিরিয়াল কিসার’ তকমাটি দীর্ঘদিন জড়িয়ে থাকলেও, বছরের পর বছর ধরে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন।

বর্তমানে বলিউডের প্রভাবশালী অভিনেতাদের একজন তিনি। শুধু অভিনয়ে নয়, সম্পদের দিকেও তিনি কম নন। সিনেমা থেকে পাওয়া পারিশ্রমিক তার মোট সম্পদের একটি বড় অংশ। বিভিন্ন প্রতিবেদনে তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১০৫ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে।

সিনেমার পারিশ্রমিক এবং বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে পাওয়া আয়ই তার সম্পদের মূল উৎস বলে জানা যায়।

সিনেমা ও বিজ্ঞাপন থেকে আয়ের পাশাপাশি ইমরান হাশমির রিয়েল এস্টেটের মালিকানাও বেশ উল্লেখযোগ্য। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোয়ায় তার একটি পেন্টহাউস রয়েছে, এটি তিনি ১০ কোটি রুপিরও বেশি দামে কিনেছেন।

এছাড়াও মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তার একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার মূল্য প্রায় ১৬ কোটি রুপি বলে জানা যায়। এর পাশাপাশি, লোনাভালায় প্রায় ১২ কোটি রুপি দিয়ে কেনা একটি ভিলার মালিকও তিনি।

ইমরান হাশমির বিলাসবহুল গাড়ির সংগ্রহও তার বিপুল সম্পদের আরেকটি দিক বলেই সেই প্রতিবেদনে বলা হয়েছে।

অভিনেতার গ্যারেজে রয়েছে বেশ কিছু দামি ও বিলাসবহুল গাড়ি। এর মধ্যে উল্লেখযোগ্য— ল্যাম্বরগিনি হুরাকান, যার দাম প্রায় ৩ কোটি ২০ লাখ রুপি, রেঞ্জ রোভার ভোগ, যা মূল্য প্রায় ২ কোটি ৯ লাখ রুপি, অডি এ৮ এল, যার মূল্য প্রায় ১ কোটি ৮৮ লাখ রুপি এবং প্রায় ২ কোটি ৫৭ লাখ রুপি মূল্যের মার্সিডিজ-মেব্যাক এস৫৬০।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html