ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেপণাস্ত্র পরীক্ষার ২৪ ঘণ্টা আগে নোটিশ চায় যুক্তরাষ্ট্রসহ ৪১ দেশ


August 12, 2026 2:45 pm
Link Copied!


আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম), সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) এবং মহাকাশ যান উৎক্ষেপণের (এসএলভি) ক্ষেত্রে অন্তত ২৪ ঘণ্টা আগে ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত রাষ্ট্রগুলোকে অবহিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানসহ ৪১টি দেশ। জাপানভিত্তিক সংবাদমাধ্যম নিপ্পন ডট কম এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষাগুলোতে আইসিবিএম, এসএলবিএম ও এসএলভি উৎক্ষেপণের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে গৃহীত আগাম নোটিশ প্রদান ও সম্ভাব্য সংঘাত এড়ানোর প্রচলিত নিয়মাবলি অনুসরণ করা হয়নি।

বিবৃতিতে উল্লেখ করা হয়, পর্যাপ্ত আগাম নোটিশ এবং বিস্তারিত তথ্য প্রদান ছাড়া পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পরিচালনা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিকটবর্তী এলাকাগুলোতে অবস্থিত রাষ্ট্রগুলোর শান্তি ও নিরাপত্তাকে মারাত্মকভাবে বিঘ্নিত করে।

প্রসঙ্গত গত ৬ জুলাই চীনা সামরিক বাহিনী একটি পারমাণবিক সাবমেরিন থেকে প্রশান্ত মহাসাগরের দিকে একটি এসএলবিএম নিক্ষেপ করে বলে ধারণা করা হয়। ওই ঘটনার পরপরই আন্তর্জাতিক পরিমণ্ডলে এই যৌথ আহ্বান জানাল ৪১ দেশ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html