ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সাকিবের পর কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হাসান মাহমুদ

UttorbongoBD
June 10, 2026 2:00 am
Link Copied!


সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেটে খেলবেন পেসার হাসান মাহমুদ।

কাউন্টি ক্রিকেটে তার যোগ দেওয়ার খবরটি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কেন্ট। দলটির অফিশিয়াল ওয়েবসাইটে হাসান জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী একটি ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। এটা শুধু আমার জন্য নয়, বাংলাদেশের সবার জন্যও গর্বের একটি মুহূর্ত।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সব মিলে ছয়টি ম্যাচে কেন্টের হয়ে খেলবেন হাসান। ১২ থেকে ১৫ জুন ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে মাঠে নামবে কেন্ট, ওই ম্যাচই কাউন্টিতে হাসান মাহমুদের প্রথম ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে।

১৯ থেকে ২২ জুন ক্যান্টারবেরির বিপক্ষে কেন্টের পরের ম্যাচ। এই দুই ম্যাচ খেলে বাংলাদেশে ফিরবেন হাসান। সেপ্টেম্বরে মৌসুমের শেষ চারটি ম্যাচ খেলতে আবার যাবেন ইংল্যান্ডে। কেন্টের এই অধ্যায়টা স্মরণীয় করে রাখতে চান হাসান।

ডানহাতি এই পেসার কেন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘আমি কঠোর পরিশ্রম করতে ও দলের সাফল্যে অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। দলে আমি কী অবদান রাখতে পারি এবং আমার কাছে কী আশা করা হচ্ছে, সে সম্পর্কে আমি অ্যাডাম হোলিওক (কেন্টের প্রধান কোচ) এবং সাইমন কুকের সঙ্গে কথা বলেছি। এই কাউন্টির হয়ে মাঠে নামার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html