ঢাকাWednesday , 16 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আট বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছেন নওশাবা


August 15, 2026 7:35 pm
Link Copied!


মঞ্চ, টেলিভিশন, সিনেমা ও ওটিটি সব মাধ্যমেই পরীক্ষিত জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তবু সমসাময়িক অন্যদের তুলনায় পর্দায় তাকে কম দেখা যায়। অনেকের মন্তব্য, নওশাবা কাজ কম করছেন। তবে এ নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিন্ন কথা জানালেন অভিনেত্রী।

এ সময় আরও জানান, এখনও তিনি বিটিভিতে কাজ করতে পারেননি। ব্ল্যাকলিস্ট কিনা সেটিও জানা নেই তার।

তার ভাষ্য, ‘আমি একজন পরীক্ষিত অভিনেত্রী হওয়ার পরেও নির্মাতারা আমাকে নিয়ে খুব বেশি কাজ করছেন না। অনেকের সঙ্গে চুক্তি হওয়ার পরেও বাদ পড়েছি। আমি ব্ল্যাকলিস্ট কি না সেটিও জানি না। ২০১৮ থেকে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি। কেন নির্মাতারা আমাকে নিয়ে কাজ করতে আগ্রহী না। আগে হয়তো একটা ভয় ছিল কারও কারও। কিন্তু এখন তো সেই ভয় থাকার কথা নয়। ’

তিনি আরও বলেন, ‘এ সময়ে এসেও এখনো আমি বিটিভেতে কোনও কাজ করতে পারিনি।’

২০১৮ সালে ‘ঢাকা অ্যাটক’ সিনেমায় নওশাবার অভিনয় দারুণ প্রশংসিত হয়। সে সময় অনেকে চলচ্চিত্রে তাকে নিয়ে আশাবাদী হয়ে ওঠেন। একই সময়ে তিনি ফেসবুক লাইভে ছাত্র মৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন।

প্রসঙ্গত, নওশাবা বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html