ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের সাক্ষাৎ


August 18, 2026 8:30 pm
Link Copied!


কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে অটোমোবাইল, পেট্রোলিয়াম ও বিদ্যুৎ খাতের শীর্ষস্থানীয় ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

প্রতিনিধিদলে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, ফোর্বস মার্শাল প্রাইভেট লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড ও অ্যাপোলো হাসপাতালের প্রতিনিধিরা ছিলেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে একটি দূরদর্শী দৃষ্টিভঙ্গি রয়েছে। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগগুলো ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় অনুসন্ধান করতে পারে।

তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করা সম্ভব।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html