ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুয়া লিপা খুললেন নিষিদ্ধ বইয়ের লাইব্রেরি

UttorbongoBD
August 19, 2026 4:25 pm
Link Copied!


পপ তারকা দুয়া লিপা পর্তুগালের পোর্তো শহরে খুলেছেন একটি বিশেষ লাইব্রেরি। এর নাম ‘ম্যানিফেস্টো লাইব্রেরি’। এখানে রাখা হয়েছে ১০০টি বই, যেগুলো বিশ্বের বিভিন্ন দেশে কোনো না কোনো সময়ে নিষিদ্ধ বা বিতর্কিত হয়েছে।

এই লাইব্রেরির সবচেয়ে বড়ো চমক হলো এর অবস্থান। এটি তৈরি হয়েছে বিখ্যাত লিভরারিয়া লেলো বইয়ের দোকানের ভেতরে। অসাধারণ স্থাপত্যের জন্য এই বইয়ের দোকানকে বিশ্বের অন্যতম সুন্দর বইয়ের দোকান বলা হয়।

লাইব্রেরির বইগুলো চারটি বিষয়ের ভিত্তিতে সাজানো হয়েছে: ক্ষমতা, নিয়ন্ত্রণ, কণ্ঠস্বর ও স্মৃতি। এখানে রয়েছে জর্জ অরওয়েলের ‘নাইনটিন এইটি-ফোর’, মার্গারেট অ্যাটউডের ‘দ্য হ্যান্ডমেইডস টেল’, সিমোন দ্য বোভোয়ারের ‘দ্য সেকেন্ড সেক্স’, ফ্রানৎস কাফকার ‘দ্য ট্রায়াল’ এবং অ্যালিস ওয়াকারের ‘দ্য কালার পার্পল’-এর মতো বিখ্যাত বই।

দুয়া লিপার বইয়ের সঙ্গে সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২২ সালে তিনি ‘সার্ভিস নাইনটি-ফাইভ বুক ক্লাব’ শুরু করেন। সেখানে প্রতি মাসে একটি বই নিয়ে লেখক ও পাঠকদের সঙ্গে আলোচনা করা হয়। সেই উদ্যোগেরই যেন বাস্তব রূপ হলো এই নতুন লাইব্রেরি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html