ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বড় অঙ্কের জ্বালানি তেল আমদানির অনুমোদন দিল সরকার

UttorbongoBD
June 10, 2026 7:30 pm
Link Copied!


দেশের জ্বালানি চাহিদা মেটাতে আগামী জুন থেকে আগস্ট ২০২৬ মেয়াদের জন্য প্রায় ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে গ্যাস অয়েল, জেট ফুয়েল, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন কেনা হবে।

বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত চারটি প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এসব জ্বালানি তেল আমদানি করবে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক ইউনিপ্যাক সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে পিজি-০১ প্যাকেজের আওতায় গ্যাস অয়েল (০ দশমিক ০০৫ শতাংশ সালফার) ও জেট এ-১ কেনা হবে। এ খাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকা।

প্যাকেজ পিজি-০২ এর আওতায় একই ধরনের গ্যাস অয়েল ও জেট এ-১ আমদানির জন্য প্রায় ৬ হাজার ৭১২ কোটি টাকার প্রস্তাব অনুমোদন পেয়েছে ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড।

এ ছাড়া পিজি-০৩ প্যাকেজের অধীনে ফার্নেস অয়েল (১৮০ সিএসটি) আমদানিতে প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয় হবে। এ তেল সরবরাহ করবে ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেড।

অন্যদিকে পিজি-০৪ প্যাকেজের আওতায় গ্যাসোলিন-৯৫ আনলেডেড আমদানির জন্য প্রায় ৭৪৯ কোটি টাকার ক্রয়প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ চালানও সরবরাহ করবে ভিটল এশিয়া।

সরকারি সূত্র জানায়, এসব জ্বালানি তেল আমদানি দেশের চাহিদা মেটানো ও সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html