ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কের এআই ক্যামেরা চুরির সময় একজনকে ধরলো জনতা


August 19, 2026 11:00 pm
Link Copied!


কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লাগানো এআই ক্যামেরা চুরির প্রস্তুতির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার (১৮ আগস্ট) গভীর রাতে দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে ক্যামেরা চুরির সময় তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মো. ফারুক (৪০)। তিনি দাউদকান্দির মালিখিল হাজিবাড়ি এলাকার ধানু মিয়ার ছেলে। বুধবার (১৯ আগস্ট) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহীনুর আলম খান।

তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে মালিখিল এলাকার ১৭৯ নম্বর পিলারে থাকা এআই ক্যামেরা চুরির সময় স্থানীয় জনতা ফারুক নামের ওই ব্যক্তিকে আটক করে। পরে হাইওয়ে পুলিশ তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করে। এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় মামলা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় জরিমানাব্যবস্থা (অটো ফাইন সিস্টেম) চালুর প্রথম ২৪ ঘণ্টায় ৪৪১টি যানবাহনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে ৩৯৯টি মামলা হয়েছে নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালানোর অভিযোগে। এ ছাড়া উল্টো পথে গাড়ি চালানোর অভিযোগে মামলা হয়েছে ২৯টি এবং ১৩টি মামলা বাতিল করা হয়েছে। মঙ্গলবার সকালে এ ব্যবস্থা চালুর পর থেকে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এসব মামলা করা হয়। 

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ক এআই ক্যামেরার নজরদারির আওতায় আনা হয়েছে। মহাসড়কের ৪৯০টি পয়েন্টে বসানো হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা। এগুলো স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করতে পারে। অতিরিক্ত গতি, নির্ধারিত লেন না মানা, বিপজ্জনক ওভারটেকিং, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে সঙ্গে সঙ্গে ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট গাড়ির মালিকের মোবাইল নম্বরে পাঠানো হচ্ছে মামলা সংক্রান্ত বার্তা।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html