ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে দুর্ঘটনায় আহত আরও এক শ্রমিকের মৃত্যু


August 21, 2026 7:00 am
Link Copied!


চট্টগ্রামের সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. ইদ্রিস আলী (৫০)। তিনি জামালপুরের ময়েজ উদ্দিনের ছেলে। বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম। তিনি জানান, বৃহস্পতিবার ইদ্রিস আলীর মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৪ আগস্ট সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল রিসাইক্লিং শিপইয়ার্ডে ‘এমভি রাসি’ নামের একটি স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হন শ্রমিকরা।

ওই ঘটনায় প্রথমে ৯ শ্রমিকের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস আলীর মৃত্যু হওয়ায় এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html