ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাসের নায়ককে যেতে দেয়নি ফর্টিস


August 21, 2026 1:15 pm
Link Copied!


আবাহনী লিমিটেড থেকে ধারে ফর্টিস এফসিতে যোগ দিয়েই বাজিমাত করেন মোহাম্মদ ইব্রাহিম। নতুন দলের জার্সিতে প্রথম ম্যাচেই গোল করে শুধু জয় এনে দেননি, ফর্টিসকে তুলে দিয়েছেন এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে। সেই ইব্রাহিমকে এবার দলবদলে নিজেদের করে নিয়েছে করপোরেট ক্লাবটি।

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে কিরগিজস্তানের মুরাস ইউনাইটেডের বিপক্ষে কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল ফর্টিস। প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান গড়ে দেন ইব্রাহিম। ৫২ মিনিটে পা ওমর বাবুর পাস নিয়ন্ত্রণ করে দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠান তিনি। সেই এক গোলেই ১-০ তে জয় নিশ্চিত করে ফর্টিস।

ইব্রাহিমের এই গোলের গুরুত্ব আরও বেশি। ফর্টিসের এএফসি প্রতিযোগিতায় এটিই ছিল অভিষেক। আর অভিষেকেই জয় তুলে নিয়ে প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে জায়গা করে নেয় দলটি।

অক্টোবরে মূল পর্বে কুয়েতে খেলবে ক্লাবটি। তার আগে ইব্রাহিমকে দলভুক্ত করা নিয়ে ম্যানেজার রাশেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইব্রাহিমকে আসন্ন ঘরোয়া মৌসুমে আমরা দলভুক্ত করেছি। এএফসি চ্যালেঞ্জ লিগে ও ভালো খেলেছে। আশা করছি, সামনে আরও ভালো করবে।’





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html