ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দিল্লিতে পাকিস্তানি মিশনের ব্যারিকেড উচ্ছেদ নিয়ে যা বললো ভারত


August 21, 2026 7:15 pm
Link Copied!


ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের স্থাপনা সরিয়ে নেওয়ার জবাবে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অস্থায়ী স্থাপনা ও ব্যারিকেড উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে ভারত। ভারতের অনুরোধ সত্ত্বেও পাকিস্তান আগে পদক্ষেপ নেওয়ায় নয়াদিল্লি এটিকে সমানুপাতিক প্রতিক্রিয়া হিসেবে বর্ণনা করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, পাকিস্তানে অবস্থিত ভারতীয় হাইকমিশনের কিছু স্থাপনা আমাদের অনুরোধ সত্ত্বেও সরিয়ে নেওয়া হয়েছিল। এটি ঘটে যাওয়ার পর আমরা সমানুপাতিক পদক্ষেপ হিসেবে এখানে (দিল্লিতে) পাকিস্তানি হাইকমিশনের বাইরের গলির কিছু অস্থায়ী স্থাপনা সরিয়ে নিয়েছি।

এর আগে বৃহস্পতিবার দিল্লি কর্তৃপক্ষ দক্ষিণ দিল্লির কূটনৈতিক এলাকা চাণক্যপুরীতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের অনুমোদিত সীমানার বাইরে চলে যাওয়া স্থাপনা ও ব্যারিকেডের অংশবিশেষ বুলডোজার দিয়ে উচ্ছেদ করে। ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের বাইরের নিরাপত্তা ব্যারিকেড ও পার্কিং পোল সরানোর তিন দিন পর দিল্লি এই পদক্ষেপ নিলো।

উচ্ছেদের পর সেখানে দেখা যায়, পোল, ভাঙা ধাতব রেলিং, গেট, বাঁকানো ধাতব ফ্রেম, টিনের শিট, ইট, কংক্রিট ও প্লাস্টারের টুকরো চারদিকে ছড়িয়ে রয়েছে। বাইরের বেশ কিছু কাঠামো, ঢেউখেলানো টিন ও সাদা ধাতব বেড়া ভেঙে ফেলা হয়েছে। ভিসা সেকশনের সার্ভিস উইন্ডোর চারপাশের প্লাস্টার ও প্লাস্টারের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ধ্বংসস্তূপের মধ্যেও ভিসা সেকশনের উইন্ডো ১, পাকস্তানি পাসপোর্ট অনলি এবং উইন্ডো-৫ / কালেকশন অব ভিসা অ্যাপ্লিকেশন লেখা জানালাগুলো দেখা গেছে। তবে পাকিস্তান হাইকমিশনের মূল প্রবেশদ্বার, গম্বুজ এবং পাকিস্তানি প্রতীকসংবলিত বড় ধাতব ফটক অক্ষত রয়েছে। সীমানার কিছু অংশে কাঁটাতারের বেড়াও বহাল রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html