ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

৩২০ পদে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ, আবেদন করেছেন তো?


August 22, 2026 10:00 am
Link Copied!


বাংলাদেশ ব্যাংকে ১০টি ক্যাটাগরিতে ৩২০ জনকে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে গত ২৯ জুলাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যোগ্য নারী-পুরুষ প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

সিনিয়র অফিসার (আইটি) পদে ৩৬ জন, অফিসার (আইটি)/এমআইএস এবং আইসিটি অফিসার পদে ২৩১ জন, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে ২৮ জন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে ১৪ জন, সহকারী সিস্টেম প্রকৌশলী পদে ৩ জন, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর পদে ২ জন, অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট পদে ২ জন, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর পদে ১ জন, প্রোগ্রামার পদে ১ জন এবং ডাটাবেজ এডমিনিস্ট্রেটর পদে ২ জন নিয়োগ দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা

পদভেদে শিক্ষাগত যোগ্যতা আলাদা। অধিকাংশ পদের জন্য কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), আইসিটি, আইসিই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি, সিএসএসই, সিএসটিইসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে।

কিছু পদের ক্ষেত্রে নির্দিষ্ট শিক্ষাগত ফলাফল ও পেশাগত সদস্যপদের শর্ত রয়েছে। আবার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার ও ডাটাবেজ এডমিনিস্ট্রেটর পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও চাওয়া হয়েছে।

বয়স ও বেতন

সিনিয়র অফিসার (আইটি), অফিসার (আইটি)/এমআইএস এবং আইসিটি অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী সিস্টেম প্রকৌশলী ও অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটরসহ অধিকাংশ পদের জন্য ১ এপ্রিল ২০২৬ তারিখে বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার ও ডাটাবেজ এডমিনিস্ট্রেটর পদে ১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

পদভেদে বেতন ১৬ হাজার থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত। সিনিয়র অফিসার (আইটি), অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী সিস্টেম প্রকৌশলী ও অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর পদে বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। অফিসার (আইটি)/এমআইএস এবং আইসিটি অফিসার পদে বেতন ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

গ্রেড-৬-এর অ্যাসিস্ট্যান্ট সিস্টেম এনালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ এডমিনিস্ট্রেটর, প্রোগ্রামার ও ডাটাবেজ এডমিনিস্ট্রেটর পদে বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ ব্যাংকের নিয়োগে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।

আবেদনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি ও স্বাক্ষরের ছবি দিতে হবে। আবেদন ফি ২০০ টাকা। নির্ধারিত সময় ও পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি জমা দিতে হবে।

আবেদন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদনের বিস্তারিত শর্ত, যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্য বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html