ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সার সরবরাহ, মজুত ও বিতরণ মনিটরিংয়ে নিয়ন্ত্রণ কক্ষ গঠন


September 15, 2026 10:15 am
Link Copied!


দেশে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সুষ্ঠুভাবে মনিটরিংয়ের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদফতর (ডিএই) একটি সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষ গঠন করেছে।

ডিএই’র মহাপরিচালকের কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের মনিটরিং ও বাস্তবায়ন অনুবিভাগের ৪০২ নম্বর কক্ষে এ নিয়ন্ত্রণ কক্ষ পরিচালিত হবে। 

অফিস আদেশে বলা হয়, সার ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত সময় অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবেন। 

নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্ব পালনের জন্য সকাল ৮টা থেকে বিকাল ৩টা এবং বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন পৃথক কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন। 

এতে আরও বলা হয়, প্রতিদিনের সারসংক্রান্ত প্রতিবেদন [email protected]  ই-মেইলে অথবা ‘DAE Control Room Daily information নামে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। 

কৃষি সম্প্রসারণ অধিদফতরের এ উদ্যোগের ফলে সার সরবরাহ, মজুত ও বিতরণ ব্যবস্থার ওপর কেন্দ্রীয়ভাবে নজরদারি আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বাসস। 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html