ঢাকাTuesday , 15 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

অভিনয়ে ফিরছেন মেগান?


August 23, 2026 9:55 pm
Link Copied!


রাজপরিবারের দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর প্রায় ছয় বছর পর আবার অভিনয়ে ফিরতে পারেন যুক্তরাজ্যের ডাচেস অব সাসেক্স মেগান। গাই রিচির ‘দ্য জেন্টলমেন’ সিরিজের তৃতীয় মৌসুমে অভিনয়ের বিষয়ে তার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছে সিএনএন।

তবে বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। মেগানের সঙ্গে কোনও চুক্তি হয়নি, এমনকি ‘দ্য জেন্টলমেন’-এর তৃতীয় মৌসুমও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়নি। মেগানের জন্য কোনও নির্দিষ্ট চরিত্রও ঠিক করা হয়নি। আগামী মাসে নেটফ্লিক্সে সিরিজটির দ্বিতীয় মৌসুম মুক্তি পাওয়ার কথা।

মেগান, তার প্রযোজনা প্রতিষ্ঠান আর্চওয়েল প্রোডাকশনস এবং গাই রিচির প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন। তবে নেটফ্লিক্স এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। ডেডলাইনও মেগানকে সিরিজটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়ার খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি এখনও কেবল আলোচনার পর্যায়ে রয়েছে।

২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বাগদানের পর অভিনয় থেকে বিরতি নেন মেগান। তখন তিনি জনপ্রিয় সিরিজ ‘সুটস’-এ র‍্যাচেল জেন চরিত্রে অভিনয় করছিলেন। অভিনয় ছাড়ার সময় মেগান বলেছিলেন, এটি তার জীবনের একটি নতুন অধ্যায় এবং তিনি ‘সুটস’-এ ১০০ পর্বের কাজ নিয়ে গর্বিত।

‘সুটস’-এর আগে ‘সিএসআই: এনওয়াই’, ‘ফ্রিঞ্জ’ ও ‘ক্যাসল’-এর মতো টেলিভিশন সিরিজে অতিথি চরিত্রে অভিনয় করেছেন মেগান। ‘হরিবল বসেস’ ও ‘রিমেম্বার মি’সহ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।

অভিনয় থেকে দূরে থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে ক্যামেরার সামনে ফিরেছেন মেগান। ২০২৫ সালে নেটফ্লিক্সে তাঁর লাইফস্টাইল ও রান্না বিষয়ক সিরিজ ‘উইথ লাভ, মেগান’ মুক্তি পায়। সিরিজটির দুই মৌসুম প্রচারিত হয়েছে।

এর আগে গত নভেম্বরে খবর প্রকাশিত হয়, এমজিএম অ্যামাজনের কমেডি সিনেমা ‘ক্লোজ পার্সোনাল ফ্রেন্ডস’-এ নিজের চরিত্রে ছোট একটি ক্যামিওতে দেখা যাবে মেগানকে। সিনেমাটিতে জ্যাক কুয়েইড ও ব্রি লারসন অভিনয় করছেন। তবে এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

এদিকে অভিনয়ে ফেরার খবর এমন সময় এলো, যখন যুক্তরাজ্যে ফেরার বিষয়ে আলোচনায় এই দম্পতি। ২০২০ সালে রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে বসবাস শুরু করেন তারা। এরপর নেটফ্লিক্সের সঙ্গে বড় প্রযোজনা চুক্তি করে তথ্যচিত্র, চলচ্চিত্রসহ বিভিন্ন প্রকল্পে কাজ করেন। তাদের সবচেয়ে আলোচিত কাজ ছিল ২০২২ সালের তিন পর্বের তথ্যচিত্র ‘হ্যারি অ্যান্ড মেগান’।

মেগানের পডকাস্ট ‘আর্চিটাইপস’ নিয়েও কাজ করেছেন তারা। এ ছাড়া মেগান নিজের জীবনধারাভিত্তিক ব্র্যান্ড ‘অ্যাজ এভার’ চালু করেন। তবে তাদের বিভিন্ন প্রকল্প আগের মতো সাফল্য ধরে রাখতে পারেনি। নেটফ্লিক্সের সঙ্গে তাদের ব্যবসায়িক সম্পর্কও আগের তুলনায় সীমিত হয়েছে।

চলতি মাসের শেষ নাগাদ যুক্তরাজ্যে ফেরার কথা রয়েছে হ্যারি-মেগানের পরিবারের। লন্ডনের বাইরে একটি ব্যক্তিগত বাসভবনে থাকার কথা রয়েছে তাদের। তাদের দুই সন্তান প্রিন্স আর্চি ও প্রিন্সেস লিলিবেট ইতোমধ্যে ব্রিটিশ স্কুলে ভর্তি হয়েছে।

এই পরিস্থিতিতে ‘দ্য জেন্টলমেন’-এ অভিনয়ের সম্ভাবনা মেগানের জন্য হলিউডে বড় পর্দা বা ছোট পর্দায় ফেরার নতুন একটি সুযোগ তৈরি করতে পারে। তবে এখন পর্যন্ত এটি কেবল আলোচনাতেই সীমাবদ্ধ।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html