ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়


August 25, 2026 8:20 am
Link Copied!


বিজয় সালগাঁওকর চরিত্রে আবারও ফিরছেন অজয় দেবগন। হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ সিনেমাটির আনুষ্ঠানিক নাম ঘোষণা করেছেন অভিনেতা। সিনেমার নাম ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

দুই সিনেমাজুড়ে নানা বাঁক, রহস্য ও পরিবারকে বাঁচাতে বিজয়ের বুদ্ধিদীপ্ত পরিকল্পনার পর এবার তার গল্প কীভাবে শেষ হয় সেটিই দেখা যাবে তৃতীয় কিস্তিতে।

সোমবার (২৪ আগস্ট) ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’-এর প্রথম পোস্টার প্রকাশ করে সিনেমাটির শেষ অধ্যায়ের ঘোষণা দেন অজয় দেবগন।

পোস্টারে লেখা রয়েছে, ‘মেরা সাচ, মেরা সাহী, সির্ফ মেরি ফ্যামিলি হ্যায়’—অর্থাৎ, ‘আমার সত্য, আমার অধিকার, শুধু আমার পরিবার।’ বিজয় সালগাঁওকরের মানসিকতার সঙ্গে কথাগুলো বেশ সামঞ্জস্যপূর্ণ।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে প্রকাশিত প্রথম ঝলকেও বিজয়ের মানসিক অবস্থার ইঙ্গিত পাওয়া গিয়েছিল।

সেখানে অজয়ের কণ্ঠে শোনা যায়, অতীতে যা ঘটেছে, যা করেছেন, দেখেছেন কিংবা অন্যদের দেখিয়েছেন—সবকিছু থেকে তিনি একটি বিষয় বুঝেছেন: এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সত্য ও অধিকার আলাদা। আর তার সত্য ও অধিকার হলো তার পরিবার।

‘দৃশ্যম’ সিনেমার পোস্টার

‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ পরিচালনায় অভিষেক পাঠক। আমিল কিয়ান খান ও পারভেজ শেখের সঙ্গে মিলে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তিনি।

এ সিনেমায় টাবু ফিরছেন আইজি মীরা দেশমুখ চরিত্রে এবং শ্রিয়া শরণ থাকছেন নন্দিনী চরিত্রে। রাজত কাপুরও ফিরছেন। নতুন চরিত্রে যুক্ত হয়েছেন প্রকাশ রাজ ও জয়দীপ আহলাওয়াত। সিনেমাটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে এবং বর্তমানে পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে।

২০১৫ সালে মোহনলাল অভিনীত মালয়ালম থ্রিলারের রিমেক হিসেবে শুরু হয় হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি। সিনেমাটি দর্শকদের ব্যাপক সাড়া পায় এবং বিশ্বব্যাপী প্রায় ১১০ কোটি রুপি আয় করে।

এরপর ২০২২ সালে মুক্তি পায় ‘দৃশ্যম ২’। সিনেমাটি আগের কিস্তির চেয়েও বড় সাফল্য পায় এবং বিশ্বব্যাপী প্রায় ৩৪২ কোটি রুপি আয় করে।

এদিকে মূল মালয়ালম ফ্র্যাঞ্চাইজিও এগিয়ে যাচ্ছে। মোহনলাল ও জিতু জোসেফের ‘দৃশ্যম ৩’ ২০২৬ সালের ২১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে বড় সাফল্য পেয়েছে। সিনেমাটি বিশ্বব্যাপী প্রায় ২৪২ কোটি রুপি আয় করেছে, যা এখন পর্যন্ত ‘দৃশ্যম’ সিরিজের সর্বোচ্চ আয়কারী কিস্তি।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html