ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ


August 25, 2026 1:45 pm
Link Copied!


ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব যখন একের পর এক বিতর্ক আর চাপের মুখে, ঠিক তখনই বিশ্ব ফুটবলের অন্দরমহলে জ্বলে উঠল নতুন বিদ্রোহের আগুন। বর্তমান ও সাবেক একাধিক ফুটবলার এবার প্রকাশ্যে একাট্টা হয়ে জানিয়ে দিয়েছেন, ফিফার নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন।

সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড ও ফ্রান্সের সাবেক ডিফেন্ডার মিকায়েল সিলভেস্ত্রে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করেন। ফিফার প্লেয়ার্স ভয়েস প্যানেল- এর সদস্য সিলভেস্ত্রে ওই পোস্টের শিরোনাম দেন—যথেষ্ট হয়েছে!

সিলভেস্ত্রের দেওয়া সেই বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ইংল্যান্ডের ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ, ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা এমানুয়েল পেতি এবং সাবেক ইংল্যান্ড গোলরক্ষক ডেভিড জেমসসহ আরও অনেকে।

বিতর্কের কেন্দ্রে রয়েছে ইনফান্তিনোর সাম্প্রতিক পরিকল্পনা—বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগকারীদের কাছে মালিকানার অংশ বিক্রির উদ্যোগ।

বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়দের উদ্বেগ বিশ্বজুড়ে থাকা কোটি কোটি সমর্থকের উদ্বেগের সঙ্গে হুবহু মিলে যায়।

ফিফার বর্তমান কার্যক্রম ও নেতৃত্বের সমালোচনা করে বিবৃতিতে বলা হয়, ‘আমরা দেখেছি, ফিফার বর্তমান নেতৃত্বের অধীনে আমাদের প্রিয় খেলাটি ধীরে ধীরে তার মূল মূল্যবোধ থেকে দূরে সরে গেছে।’

আরও বলা হয়, ‘অনেক দিন ধরেই আমরা দেখছি, খেলোয়াড়দের সঙ্গে পরামর্শ না করে কিংবা তাদের মতামতকে বিবেচনায় না নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এমনকি এই খেলাটিকে টিকিয়ে রাখা সমর্থকদের প্রতিও কোনো যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।’

বিবৃতিতে এরপর আরও কঠোর ভাষায় বলা হয়, ‘পরিবর্তন প্রয়োজন। ক্ষমতা বর্তমান নেতৃত্বের এমন একটি সক্ষমতাকে ঝাপসা করে দিয়েছে, যার মাধ্যমে নিজেদের স্বার্থ আর ফুটবলের জন্য কোনটি সবচেয়ে ভালো—এই দুইয়ের মধ্যে পার্থক্য করা সম্ভব হয়।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html