ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুই বছরের প্রেমের ইতি টানলেন অনন্যা পাণ্ডে


August 27, 2026 10:00 am
Link Copied!


দুই বছরের প্রেমের ইতি টানলেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। আদিত্য় রায় কাপুরের পর গত দুই বছর ধরে তিনি মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে প্রেম করছেন বলে গুঞ্জন ছিল। টাইমস অব ইন্ডিয়ার একটি সূত্র জানিয়েছে, গত সপ্তাহে অনন্যাই সম্পর্কটি শেষ করার সিদ্ধান্ত নেন।

তবে বিচ্ছেদটি অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কোর সম্মতিতেই হয়েছে এবং তাদের মধ্যে কোনও তিক্ততা নেই।

একটি বিয়ের অনুষ্ঠানে অনন্যা ও ওয়াকার ব্লাঙ্কোর পরিচয় হয়। গত দুই বছরে তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও একে অপরের পোস্টে তাদের দেখা গেছে। যদিও দুজন কখনও আনুষ্ঠানিকভাবে সম্পর্কের কথা স্বীকার করেননি। তাদের এক সঙ্গে উপস্থিতি দেখে ভক্তদের অনেকেই ধারণা করেছিলেন যে তারা সম্পর্কে রয়েছেন।

অনন্যা পাণ্ডের ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানেও ওয়াকারকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশেষ সেই দিনে অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছিলেন, ‘শুভ জন্মদিন, সুন্দরী। তুমি খুবই বিশেষ। আমি তোমাকে ভালোবাসি, অ্যানি।’

ওয়াকার অবশ্য তাদের সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু নিশ্চিত করেননি। তবে ওই বার্তাকে অনেক ভক্তই তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে দেখেছিলেন। এর পাশাপাশি অনন্যাকে ওয়াকারের নামের আদ্যক্ষর লেখা একটি নেকলেস পরতেও দেখা যায়।

এর আগে হেলথ শটসকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা প্রেম ও সম্পর্ক নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছিলেন।

তিনি বলেছিলেন, ‘আমার কাছে ভালোবাসা মানেই বন্ধুত্ব। শাহরুখ খান স্যার যেমন বলেন, ‘মেরে লিয়ে পেয়ার দোস্তি হ্যায়।’

তার মতে, ভালোবাসার ক্ষেত্রে পারস্পরিক যোগাযোগ, বিশ্বাস এবং নিজের মতো করে থাকার সুযোগ গুরুত্বপূর্ণ। ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি সর্বত্রই রয়েছে।

অনন্যা আরও জানান, ছোটবেলায় তিনি মনে করতেন জীবনে একজনের জন্যই ভালোবাসা থাকে। এরপর আর কাউকে ভালোবাসা সম্ভব নয়। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার ধারণা বদলেছে। এখন তিনি বন্ধু, পরিবারসহ অনেক মানুষকেই ভালোবাসেন। তাই ভালোবাসাকে শুধু একজন ‘সোলমেট’-এর সঙ্গে বেঁধে দেখার ধারণা তার বদলে গেছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html