ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

আজ দেশের বাজারে স্বর্ণের ভরি কত?


August 28, 2026 11:00 am
Link Copied!


দেশের বাজারে আজ শুক্রবার (২৮ আগস্ট) স্বর্ণের দামে নতুন কোনো পরিবর্তন হয়নি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত মঙ্গলবার (২৫ আগস্ট) যে দাম নির্ধারণ করেছে, আজও সেই দামেই দেশের বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে।

বর্তমানে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২১ হাজার ২৪০ টাকা। সে হিসাবে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা।

গত ২৫ আগস্ট স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পর বাজুস নতুন দাম নির্ধারণ করে। ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। এরপর তিন দিন পার হলেও স্বর্ণের দামে নতুন কোনো পরিবর্তন আসেনি।

প্রতি গ্রাম স্বর্ণের বর্তমান দাম

২২ ক্যারেট: ২১ হাজার ২৪০ টাকা
২১ ক্যারেট: ২০ হাজার ২৮৫ টাকা
১৮ ক্যারেট: ১৭ হাজার ৪২০ টাকা
সনাতন পদ্ধতি: ১৪ হাজার ২২৫ টাকা

ভরি হিসেবে ২২ ক্যারেট স্বর্ণের দাম বর্তমানে ২ লাখ ৪৭ হাজার ৭৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় ২ লাখ ৩৬ হাজার ৬৫৮ টাকা, ১৮ ক্যারেটের ২ লাখ ৩ হাজার ১৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯৩৯ টাকা।

এর আগে গত শনিবার (২২ আগস্ট) বাজুস ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ২১ হাজার ১০০ টাকা নির্ধারণ করেছিল। মাত্র তিন দিনের ব্যবধানে ২৫ আগস্ট প্রতি গ্রামে আরও ১৪০ টাকা বাড়ানো হয়।

গত ২০ থেকে ২৫ আগস্ট—এই পাঁচ দিনের ব্যবধানে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম মোট প্রায় ১১ হাজার টাকা বেড়েছে। তবে সর্বশেষ দাম বাড়ানোর পর আজ পর্যন্ত নতুন করে কোনো পরিবর্তন আনেনি বাজুস।

রৌপ্যের বর্তমান দাম

বর্তমানে প্রতি গ্রাম রৌপ্যের দাম—

২২ ক্যারেট: ৪৭০ টাকা
২১ ক্যারেট: ৪৫০ টাকা
১৮ ক্যারেট: ৩৮৫ টাকা
সনাতন পদ্ধতি: ২৯০ টাকা

বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনভেদে মজুরি যুক্ত হবে।

এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রৌপ্যের গহনা বিনিময় এবং কেনাবেচার ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html