ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

চেলসিতে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক


August 30, 2026 4:25 pm
Link Copied!


একদিকে নতুন মৌসুমের প্রস্তুতি, অন্যদিকে দলকে আরও শক্তিশালী করার মিশন। এবার চেলসির সেই পরিকল্পনায় যোগ হলো বিশ্বকাপজয়ী এক তারকার নাম। অ্যাস্টন ভিলা থেকে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ তিন বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চেলসি।

৩৩ বছর বয়সী মার্তিনেজ ২০২২ সালে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। নতুন মৌসুম সামনে রেখে গোলবারের শক্তি বাড়াতেই তাকে দলে টেনেছে চেলসি।

নতুন ক্লাবে যোগ দিয়ে উচ্ছ্বাস লুকাননি মার্তিনেজ। বরং জানালেন, চেলসিতে আসার সিদ্ধান্ত তার এবং পরিবারের জন্য খুব সহজই ছিল, ‘এই ফুটবল ক্লাবে এসে আমি দারুণ আনন্দিত। চেলসিতে আসা আমার ও পরিবারের জন্য সহজ একটি সিদ্ধান্ত ছিল। আমি ভীষণ খুশি, শুরু করার জন্য আর তর সইছে না।’

চেলসিতে শুধু খেলতেই নয়, শিরোপা জিততেও এসেছেন বলে জানালেন আর্জেন্টাইন গোলরক্ষক। তার ভাষায়, ‘আমি এখানে সফল হতে চাই। আমি এমন একজন মানুষ, যা করি তাতেই জিততে চাই। সেই মানসিকতাই এই ফুটবল ক্লাবে নিয়ে আসতে চাই। কারণ চেলসি এমন একটি ক্লাব, যারা শিরোপা জেতে। তাই আমার মনে হয়, আমাদের এই জুটি বেশ মানানসই।’

আর্জেন্টিনার ক্লাব ইন্দেপেন্দিয়েন্তের যুব দল থেকে ফুটবলে উত্থান মার্তিনেজের। ২০১০ সালের আগস্টে মাত্র ১৭ বছর বয়সে যোগ দেন আর্সেনালে। এরপর নিয়মিত একাদশে জায়গা পেতে কয়েক দফা ধারে খেলতে হয় তাকে। ২০১৯-২০ মৌসুমে আর্সেনালের হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেন। মৌসুমের শেষ ১১ ম্যাচেই গোলবারের নিচে ছিলেন তিনি। সেই মৌসুমেই আর্সেনাল জেতে এফএ কাপ।

পরের মৌসুমের শুরুতে কমিউনিটি শিল্ডও জেতেন তিনি। এরপর ২০২০ সালের সেপ্টেম্বরে অ্যাস্টন ভিলায় পাড়ি জমান। ভিলায় কাটানো ছয় মৌসুমে নিজেকে বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন। ক্লাবটির হয়ে মোট ২৫৬ ম্যাচ খেলেছেন। চলতি বছরের মে মাসে ভিলার হয়ে ইউরোপা লিগের শিরোপাও জিতেছেন তিনি।

অন্যদিকে ২০২১ সালের জুনে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। এরপর থেকেই আলবিসেলেস্তেদের প্রথম পছন্দের গোলরক্ষক তিনি। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ৬৭ ম্যাচ।

তার সময়ে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকার দুটি শিরোপা। সবচেয়ে বড় সাফল্য আসে ২০২২ সালে। সেবারই আর্জেন্টিনা জেতে তৃতীয় বিশ্বকাপ।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html