ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

স্বৈরাচারী শক্তি জনগণকে দমনে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়: রিজভী


August 30, 2026 10:25 pm
Link Copied!


বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, স্বাধীনতায় বিশ্বাসী মানুষ সব আমলেই নির্যাতিত হন। কারণ স্বৈরাচারী শক্তি জনগণকে চিরস্থায়ীভাবে দমন করতে গণমাধ্যমকে নিয়ন্ত্রণের হাতিয়ার বানায়।

রবিবার (৩০ আগস্ট) বিকালে রাজধানীর সেগুনবাঁগিচায় প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) প্রখ্যাত সাংবাদিক আব্দুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

পার্শ্ববর্তী দেশ ভারতের গণমাধ্যমের উদাহরণ টেনে তিনি বলেন, ‘দেশটির অধিকাংশ গণমাধ্যম এখন শাসকের অনুগত হয়ে কাজ করছে। প্রচারযন্ত্রকে ব্যবহার করে মানুষের চিন্তা ও মন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ‘মতপ্রকাশের স্বাধীনতার বিষয়ে বর্তমান সরকার অত্যন্ত উদার। তার দাবি দায়িত্ব নেয়ার পর গত ৬ মাসে সরকারের বিরুদ্ধে ৪৬৪টি বড় ধরনের অপতথ্য ছড়ানো হয়েছে। তারপরও সরকার মতপ্রকাশের ব্যাপারে খুবই উদার আছে এবং থাকবে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকারের মতপ্রকাশের ব্যাপারে উদার থাকাটাই স্বাভাবিক। কারণ মতপ্রকাশ বন্ধ করে দিয়ে একটা গণতান্ত্রিক সরকার— যেটা ভবিষ্যতে আরেকটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে চায় তার কোনও লাভ নেই।

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html