ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

একনজরে আজকের আলোচিত খবর

UttorbongoBD
September 13, 2026 10:10 pm
Link Copied!


নীতি-নির্ধারণী সিদ্ধান্ত থেকে শুরু করে আন্তর্জাতিক ভূ-রাজনীতি, ক্রীড়াঙ্গন কিংবা বিনোদন— প্রতিদিনই বদলে যাচ্ছে ঘটনার প্রেক্ষাপট। রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলা ট্রিবিউনে প্রকাশিত খবরগুলোর মধ্যে পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বেশ কিছু প্রতিবেদন। এসব খবর নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদগুলোর এই সংকলন।

সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছে বাংলাদেশ, বাধা কোথায়?
সৌর বিদ্যুতের বড় সমস্যা হচ্ছে; প্ল্যান্ট বসানোর জন্য প্রয়োজনীয় জমির সংকট। জমির সংস্থান করা না গেলে সব লক্ষ্যমাত্রাই পিছিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ওয়েবসাইট খুলে ডাকসুর ‘শিক্ষক মূল্যায়ন’, এখতিয়ার নিয়ে বিতর্ক
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি অনেক শিক্ষক ও বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিরা আপত্তি জানিয়েছেন। প্রশ্ন উঠেছে, শিক্ষকদের মূল্যায়নের এখতিয়ার আদৌ ডাকসুর আছে কিনা।

চট্টগ্রামে ডেঙ্গুর লাগামহীন বিস্তার, নিয়ন্ত্রণ করবে কে?
বছরের প্রথম আট মাসের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশেরও বেশি রোগী শনাক্ত হয়েছেন মাত্র ১১ দিনে। বর্ষা মৌসুমে আক্রান্তের হার দ্রুত বাড়তে থাকায় ডেঙ্গু নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে চট্টগ্রামে।

মোদি, পুতিন ও শির পাশে হাসিমুখের ব্যক্তিটি কে?
বিশ্বনেতাদের পাশাপাশি হাসিমুখে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে দেখা গেছে। তাকে নিয়ে নেটিজেনদের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়।

ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌরের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্তকে সমর্থন করলেও সেটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্ত নয় বলে পরিষ্কার করেছেন নারী ক্রিকেট বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।

‘খাঁচার ভিতর অচিন পাখি’ থেকে ‘নিন্দার কাঁটা’—ফরিদা পারভীনের ১০ গান
ফরিদা পারভীন কেবল গান গাইতেন না, গানের গভীর দর্শনকেও নিজের ভেতরে অনুভব করতেন। কণ্ঠের নিখাদ সততাই ছিল তাঁর মূল শক্তি। সেই কণ্ঠই তাঁর গানকে শ্রোতাদের হৃদয়ে গভীরভাবে জায়গা করে দিয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html