ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকার দুই সিটিতে মেয়রপ্রার্থী ঘোষণা করলো এনসিপি


September 13, 2026 9:40 pm
Link Copied!


ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন মনোনয়ন পেয়েছেন মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে এনসিপি কার্যালয়ে মতবিনিময় সভায় দুই মেয়র প্রার্থীর নাম প্রকাশ করেন দলের আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এর আগে দলটির পক্ষ থেকে দক্ষিণে আসিফ মাহমুদ ও উত্তরে দলটির পক্ষ থেকে মেয়র নির্বাচন করার কথা ছিল আরিফুল ইসলাম আদীবের।

সভায় দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সার্বিক দিক নির্দেশনা দেন তিনি। এ সময় সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহিদ ও আহত পরিবারদের সাথে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামী লীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন নাহিদ ইসলাম। 

সভায় দক্ষিণ ও উত্তর মহানগরের আহবায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html