ঢাকাMonday , 14 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

‘নবম ওয়েজ বোর্ড হলেও সেটি কার্যকর বাস্তবায়ন হয়নি: তথ্য উপদেষ্টার


September 1, 2026 3:10 pm
Link Copied!


সাংবাদিকদের চাকরি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে মানসম্মত সাংবাদিকতা পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সাংবাদিকদের বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়াকে একটি বাস্তব সমস্যা হিসেবেও স্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের কর্মসংস্থান ও গণমাধ্যমের আর্থিক সংকট নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াসহ দেশের গণমাধ্যম খাতে আর্থিক ও কর্মসংস্থানের সংকট রয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়গুলো নিয়ে কাজ করছে।

সাংবাদিকদের বেতন কাঠামোর প্রসঙ্গে তিনি বলেন, ‘নবম ওয়েজ বোর্ড হলেও সেটির কার্যকর বাস্তবায়ন হয়নি।’

তার ভাষায়, ‘নীতিগতভাবে সাংবাদিকদের চাকরি এবং জীবিকাকে সঠিকভাবে নিশ্চয়তা দিতে না পারলে আমরা বেটার জার্নালিজম পাবো না।’

বিষয়টির সঙ্গে তিনি সম্পূর্ণ একমত উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, ‘সাংবাদিকদের পেশাগত ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতে সরকার দ্রুত কাজ করবে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html