ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

দুই আসামিকে জেল গেটে জিজ্ঞাসাবাদ, ‘রংপুরে ৪ খুনের রহস্য উন্মোচন দ্বারপ্রান্তে’  


September 2, 2026 5:30 am
Link Copied!


রংপুর নগরীর মাসুয়াপাড়া মহল্লায় স্কুল শিক্ষক গনপতি চক্রবর্তীসহ তার পরিবারের ৪ সদস্যকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদ করেন মামলার তদন্তকারী মহানগর ডিবি পুলিশের ওসি জিন্নাত আলীর নেতৃত্বে তিন পুলিশ কর্মকর্তা। 

আদালতের নির্দেশ অনুযায়ী, দুপুর ১২টা থেকে ৩ ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ শেষে তিন কর্মকর্তা রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে যান। তবে জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য মিলেছে কি না তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের জানাননি তারা। 

পরে রংপুর নগরীর পায়রা চত্বরের কাছে অবস্থিত মহানগর ডিবি পুলিশ কার্যালয়ে গেলে সংবাদিকদের প্রথমে জানানো হয়, পুলিশ হেড কোয়াটারের নির্দেশ রয়েছে গণমাধ্যমে কোনও কথা না বলতে। তবে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড আপস) তোফায়েল আহাম্মেদ কোনও প্রশ্ন না করার শর্তে বলেন, ঘটনার রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে চলে এসেছি। 

উল্লেখ্য, গত সোমবার রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে ৪ খুনের মামলায় তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেন। আদালত বক্তব্য শুনে আসামিদের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাদের দুই জনের সঙ্গে দুই দিন জেল গেটে ৩ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। তারই অংশ হিসেবে আজ মঙ্গলবার জেল গেটে গিয়ে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়। আজ বুধবারও জেল গেটে তাদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html