ঢাকাSaturday , 12 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত ৬ ফুট ৪ ইঞ্চির সাইফকে স্বাগত জানালেন জামাল ভূঁইয়া


September 2, 2026 2:20 pm
Link Copied!


ফিফা এশিয়ান কাপকে সামনে রেখে জার্মান কোচ টমাস ডুলির অধীনে ২৮ ফুটবলারকে নিয়ে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। সবার শেষে যোগ দিয়েছেন গোলকিপার মিতুল মারমা। এবার দলে নতুন করে আসা বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদেরও পরখ করে দেখছেন বাংলাদেশের কোচ।

সেই নতুনদের একজন সাইফ কেরাওয়ালা। ৬ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই দীর্ঘদেহী গোলরক্ষক কয়েক দিন ধরে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করছেন।

২৯ বছর বয়সী সাইফের বাবা বাংলাদেশি, মা আমেরিকান। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই গোলরক্ষক এখন লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্নে ঘাম ঝরাচ্ছেন। জাতীয় দলে জায়গা করে নিতে অনুশীলনে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন তিনি।

নতুন সতীর্থকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়াও। গোলকিপারদের সঙ্গে সাইফের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘গোলকিপারদের এবং আমাদের নতুন সতীর্থ সাইফ কেরাওয়ালার সঙ্গে একটি ছবি। তিনি ওয়াশিংটন থেকে এসেছেন। দলে স্বাগতম।’

এদিকে নতুন ফুটবলারদের ট্রায়াল প্রসঙ্গে টমাস ডুলি স্পষ্ট করে জানিয়েছেন, পারফরম্যান্সই হবে দলে জায়গা পাওয়ার প্রধান মাপকাঠি।

বাংলাদেশের জার্মান কোচ বলেছেন, ‘ট্রায়ালে যারা ভালো করবে, তাদের দলে নেওয়া হবে। পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখানে কোনো এজেন্ট বা অন্য কে কী বললো, সেটি দেখার বিষয় নয়। সাইফ এসেছে। আরও কয়েকজনের আসার কথা রয়েছে।’

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html