ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

রেলপথে কয়লা পরিবহন ব্যাহত, দিনে বিদ্যুৎ উৎপাদন কমিয়েছে আদানি


September 2, 2026 8:15 pm
Link Copied!


ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রে রেলপথে কয়লা সরবরাহ কমে গেছে। তীব্র যানজট ও একাধিক লোডিং বিধিনিষেধের কারণে কয়লাবাহী রেক চলাচল ব্যাহত হওয়ায় কেন্দ্রটি স্বাভাবিকের তুলনায় কম কয়লা পাচ্ছে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন সমন্বয় করতে হচ্ছে বলে জানিয়েছে আদানি পাওয়ার।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, বাংলাদেশের সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিনের অফ-পিক সময়ে উৎপাদন ও সরবরাহ কিছুটা কমানো হয়েছে।

বিষয়টি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) জানানো হয়েছে। একই সঙ্গে কয়লাবাহী রেকের স্বাভাবিক চলাচল দ্রুত ফিরিয়ে আনতে ভারতীয় রেলের সঙ্গে কাজ করছে আদানি পাওয়ার।

কোম্পানিটি আশা করছে, পরিস্থিতি শিগগিরই স্বাভাবিক হবে। অন্তর্বর্তী সময়ে গোড্ডা কেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ কয়লা সরবরাহ নিশ্চিত করা এবং বিদ্যুৎ সরবরাহে এর প্রভাব কমিয়ে রাখতে সম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html