ঢাকাSunday , 13 September 2026
  1. অন্যান্য
  2. আবহাওয়া
  3. খেলা
  4. চাকরি
  5. জীবনযাপন
  6. তথ্যপ্রযুক্তি
  7. প্রেস রিলিজ
  8. বাণিজ্য
  9. বাংলাদেশ
  10. বিনোদন
  11. বিশ্ব
  12. ভিডিও
  13. মতামত
  14. রাজনীতি
  15. শিক্ষা

ইতিহাস গড়ার জন্য অভিনন্দন হৃদয়: তামিম


September 2, 2026 9:25 pm
Link Copied!


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হয়ে নতুন ইতিহাস গড়েছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি করেছেন ডানহাতি এই ব্যাটার। শুধু ট্রিপল সেঞ্চুরিই করেননি। ভেঙেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে তামিম ইকবালের রেকর্ডও!  

এতদিন প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ইনিংসটি ছিল তামিম ইকবালের। সেটি ছিল ৩৩৪ রানের। ২০২০ সালে বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে মধ্যাঞ্চলের বিপক্ষে মিরপুরে এই কীর্তিটি গড়েন বর্তমান বিসিবি সভাপতি। 

এবার বিদেশের মাটিতে তামিমকেও ছাড়িয়ে গেছেন। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ইনিংস ঘোষণার সময় ৩৫০ রানে অপরাজিত ছিলেন হৃদয়। নিজের রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন তামিম। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিসিবি সভাপতি লিখেছেন, ‘যে কোনও জায়গায়, যে কোনো পর্যায়ের, যে কোনো প্রেক্ষাপটে ৩৫০ রানের ইনিংস খেলতে পারা দারুণ ব্যাপার। সেই ইনিংস যদি হয় দক্ষিণ আফ্রিকায়, তাহলে সেটিকে বলতে হয় অসাধারণ।’

এরপর তিনি আরও যোগ করেন, ‘বলা হয়, রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। আমি খুবই খুশি যে, আমার রেকর্ডটি ভেঙে গেছে।’

তাওহীদ হৃদয়কে অভিনন্দন জানিয়ে তামিম লিখেছেন, ‘ইতিহাস গড়ার জন্য অভিনন্দন তাওহীদ হৃদয়। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৩৫০ স্পর্শ করতে পারা শুধু ব্যক্তিগত অর্জন নয়, দেশের ক্রিকেটের এগিয়ে যাওয়ারও একটি প্রতীক।’

 

 





Source link

×
📺

LIVE TV

Live Tv দেখতে নিচের বাটনে ক্লিক করুন।

📺 লাইভ দেখুন
error: Content is protected !!
🔴 LIVE html